০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৬:২৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বার্নিকাটের গাড়িবহরে হামলা : চার্জশিটভুক্ত আসামি গ্রেপ্তার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৯-২০২৪
বার্নিকাটের গাড়িবহরে হামলা : চার্জশিটভুক্ত আসামি গ্রেপ্তার সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট


সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাধজানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, গোপন সংবাদের প্রেক্ষিতে ডিএমপির ডিবি তেজগাঁও টিম সিয়াম হাসানকে গ্রেপ্তার করে। ২০১৮ সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলা মামলার সম্পূরক চার্জশিটভুক্ত আসামি তিনি।

প্রসঙ্গত, সিয়াম হাসান সদ্য ছাত্র-জনতার অভ্যুত্থানকালীন হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি। তার নামে আরও মামলা রয়েছে।

শেয়ার করুন