০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১০:৪৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


নিউইয়র্ক পুলিশে তিন বাংলাদেশী আমেরিকান কর্মকর্তার পদোন্নতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২৩
নিউইয়র্ক পুলিশে তিন বাংলাদেশী আমেরিকান কর্মকর্তার পদোন্নতি পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তা


পেশাদারিত্বে চরম দক্ষতা, মেধা আর কমিউনিটির প্রতি সর্বোচ্চ ডেডিকশনের জন্য বাংলাদেশী অ্যামেরিকান পুলিশ এসোসিয়েশনের সার্জেন্ট এরশাদুর সিদ্দিককে সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াডের মর্যাদাপূর্ণ পদে পদোন্নতি দেয়া হয়েছে। নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ একাডেমীতে অনুষ্ঠিত প্রমোশন অনুষ্ঠানে এরশাদুর সিদ্দিককে প্রমোশনের সার্টিফিকেট হস্তান্তর করা হয়। গত ৩১ অক্টোবর মঙ্গবার সকালে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবানের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন এই তরুণ মেধাবী অফিসার। উল্লেখ্য বিশে^র অন্যতম চৌকষ ডিপার্টমেন্ট হচ্ছে এনওয়াইপিডি। এই বাহিনীতে অসমান্য নৈপুন্য দেখিয়ে বিভিন্ন পদে পদোন্নতি দেয়া হয় কর্মকর্তাদের। এরমধ্যে অন্যতম এরশাদুর সিদ্দিকী। ক্যারিয়ারে সার্জেন্ট সিদ্দিক ধারাবাহিকভাবে অসামান্য নেতৃত্ব দিয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন। কাজের মধ্যে চালেঞ্জ নিয়ে বরাবরই নিজেকে প্রমাণ করেছেন সিদ্দিক। সেই ধারাবাহিকতাই তাঁকে সাফল্য পেতে সহযোগীতা করেছে। এই সাফল্য কমিউনিটির নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে জানান এরশাদুর সিদ্দিক।

এদিকে সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন আসহাফিক চৌধুরী ও রাইসুল ইসলাম। আসহাফিক চৌধুরী বর্তমানে ১০৩ প্রিসিঙ্কট ডিটেকটিভ স্কোয়াড ডিটেক্টিভ পদে এবং অফিসার রাইসুল ইসলাম বর্তমানে ৯০ প্রিসিন্টে অফিসার পদে কর্মরত। এমন পদোন্নতিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছন রাইসুল ইসলাম।

বর্ণিল অনুষ্ঠানে কর্মকর্তাদের পরিবার, প্রিয়জন ও স্বজনরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের উৎসাহ দিয়েছেন। প্রিয়জনদের উপস্থিতে পুরো হলজুড়ে উৎসবের আমেজের আবহ তৈরি হয়েছে। এই তিন জনের পদোন্নতিতে বাংলাদেশী কমিউনিটির মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।

অন্যদিকে সার্জেন্ট এরশাদুর সিদ্দিক, সার্জেন্ট রাইসুল ইসলাম ও সার্জেন্ট আসহাফিক চৌধুরীর পদোন্নতিতে বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী এবং সেক্রেটারী ক্যাপ্টেন একেএম আলম অভিনন্দন জানিয়েছেন। তাদের এই অর্জন বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের প্রতিটি সদস্য উচ্ছ্বসিত বলে জানান তারা। তাদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

শেয়ার করুন