১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১১:০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ভারত সফরে বাইডেনের ‘না’, কোয়াড সম্মেলন স্থগিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-১২-২০২৩
ভারত সফরে বাইডেনের ‘না’, কোয়াড সম্মেলন স্থগিত


ইন্দো প্যাসেফিকে চীনের প্রধান্য কমাতে গঠিত কোয়াড সম্মেলন স্থগিত করা হয়েছে। জানুয়ারি মাসে দিল্লিতে কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজন করার পরিকল্পনা করেছিল ভারত। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাইডেন যখন ভারতে আসবেন, তখনই মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান  ও অস্ট্রেলিয়াকে নিয়ে চতুর্দেশীয় এক শীর্ষ সম্মেলন আয়োজন করার পরিকল্পনা করেছিল ভারত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারত সফল বাতিল করে দিলে একই সঙ্গে কোয়াড সম্মেলন সম্মেলনও স্থগিত হয়ে যায়।

ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, জো বাইডেন আগামী জানুয়ারিতে আসতে পারবেন না বলে কোয়াড শীর্ষ সম্মেলনও আপাতত স্থগিত রাখা হলো। ভারতের প্রজাতন্ত্রের পরের দিন ২৭ জানুয়ারি দিল্লিতে সেই সম্মেলন করার কথা পরিকল্পনায় ছিল। তবে এ বছরের কোয়াড ভারত আয়োজন করবে। শিগগির এর তারিখ চুড়ান্ত করবে।


এদিকে ভারতের প্রজাতন্ত্র দিবসে (২০২৪ সালের ২৬ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তাকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। তবে বাইডেন সেই আমন্ত্রণে সাড়া দেননি। এ নিয়েও নানা জল্পনা কল্পনা চলছে।


চলতি বছরের সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সময়ে বাইডেনকে ভারত প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে আসার অনুরোধ করেছিল ভারত। আনুষ্ঠানিকভাবে সেই কথা মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েও দেওয়া হয়েছিল ভারতের তরফ থেকে।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি নিজেই সেই প্রস্তাবের কথা জানিয়েছিলেন গণমাধ্যমকে। তিনি বলেছিলেন, ২০২৪ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার জন্য তাদের প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


শেয়ার করুন