১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৫৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


১৮ মার্চ দেশের সব মহানগরে সমাবেশ
বিএনপির নতুন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-০৩-২০২৩
বিএনপির নতুন কর্মসূচি


নতুন কর্মসূচি ঘোষনা করেছে বিএনপি। চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৮ মার্চ দেশের সব মহানগরে সমাবেশ করবে বিএনপি। আজ শনিবার রাজধানীর বাড্ডায় মানববন্ধন কর্মসূচি থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন।

বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট গত ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ কর্মসূচি পালন করে আসছে। এ কর্মসূচি তারই অংশ বিশেষ। 

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপি আজ সারা দেশের ৭৫টি সাংগঠনিক জেলায় (জেলা ও মহানগর) মানববন্ধন করেছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর দক্ষিণে যাত্রাবাড়ী থেকে শুরু করে উত্তরে টঙ্গীর আবদুল্লাহপুর ব্রিজ পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি করে দল।

উল্লেখ্য, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে তাদের এই মানববন্ধন কর্মসূচি। 


শেয়ার করুন