১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৫-২০২৩
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময় যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির মতবিনিময় সভায় নেতৃবৃন্দ


জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ও কো-চেয়ারম্যান, ঢাকা দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার নাজমা আকতার এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সালমা হোসেনের মার্কিন যুক্তরাষ্ট্রে আগমনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা এস্টোরিয়াস্থ বৈশাখী রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি হাজি আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেত্রী নাজমা আকতার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সালমান হোসেন, জাতীয় পার্টির উপদেষ্টা অ্যাডভোকেট শাহজাদী নাহিনা নূর, সাবেক সংসদ লিয়াকত আলী বীর বিক্রম, উপদেষ্টা গিয়াস মজুমদার।

সভায় আরো বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহসভাপতি জসিম চৌধুরী, সহসভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর করিম, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ গোলাম জাহির করিম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুগ্ম মহিলাবিষয়ক সম্পাদিকা ফারজিন স্বর্ণা, যুববিষয়ক সম্পাদক শফি আলম, প্রচার সম্পাদক মীর জাকির, কোষাধ্যক্ষ জি এম ইলিয়াস, সদস্য আজিজ চৌধুরী জুটি, ডা. মনজুরুল ইসলাম, নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাং হানিফ, নিউইয়র্ক সিটির সভাপতি শুভংঙ্কর গাঙ্গুলী, মহিলা সভানেত্রী শাহানাজ বেগম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা সবাই এরশাদের সৈনিক, আগামী দিনে বাংলার মেহনতি মানুষ জাতীয় পার্টিকে তৃতীয় শক্তি হিসেবে আবারও ক্ষমতায় দেখতে চায়। সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সব পরীক্ষিত নেতা-নেত্রী নিয়ে কমিটি হবে। যারা দীর্ঘদিন জাতীয় পার্টির সঙ্গে কাজ করেছেন তাদেরকে মূল্যায়ন করা হবে। জাতীয় পার্টি থেকে কেউ বাদ যাবেন না। আমরা কেন্দ্রীয় সকলেই যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির খবরা খবর জানি। আমি আপনাদের কথা দিচ্ছি দেশে গিয়ে আপনাদের সব কর্মকাণ্ডের বিষয়ে চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অবগত করবো। আজ আমি বুঝতে পরেছি জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার বিষয়ে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি আমাদের নেতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শ নিয়ে বাংলার জনগণের ভোটে আগামী দিনে জাতীয় নির্বাচনে ক্ষমতায় যাবো আমরা। আপনারা সবাই আমাদের জন্য দেশে অবস্থানরত আত্মীয় স্বজনকে টেলিফোনে লাঙ্গল মার্কায় ভোট দিতে বলবেন এবং আমাদের জন্য দোয়া করতে বলবেন।

শেয়ার করুন