১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৬:৪৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ডিএমপি অনুমতি দেয়নি জামায়াতকে
নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ বায়তুল মোকাররমের দ: গেটে আ.লীগের শান্তি ও উন্নায়ন সমাবেশ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-১০-২০২৩
নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ বায়তুল মোকাররমের দ: গেটে আ.লীগের শান্তি ও উন্নায়ন  সমাবেশ


পল্টনে বিএনপি ও বায়তুল মোকাররম মসজিদের দক্ষিন গেটে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। গত দুইদিন ধরে নানা নাটকীয়তা শেষে ডিএমপি শুক্রবার ২৭ অক্টোবর রাতে বিশেষ কিছু শর্তারোপ করে ওই অনুমতি প্রদান করে। ওই শর্তাবলীর মধ্যে রয়েছে বিকেল ২টার আগে সমাবেশ শুরু করা যাবে না। এবং পাচটার মধ্যে শেষ করতে হবে। এ শর্তের সংখ্যা কুড়িটি।

এদিকে গতকাল দুপুরের পর থেকেই পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে জনসমাগম শুরু হয়। পুলিশ এক পর্যায়ে বাধাদানের চেষ্টা করেও ব্যর্থ হয়। অবশ্য ততক্ষন পর্যন্ত অনুমতি দেয়া হয়নি। অনুমতির পর থেকে মানুষের সমাগম বাড়তে থাকে। অনেকেই বলতে থাকেন, রাতে তারা রাস্তায় সমাবেশস্থলেই থাকবেন।



এদিকে সমাবেশে আসতে বিএনপি নেতাকর্মীরা ব্যাপক বাধার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রামগঞ্জে বিএনপি নেতা কর্মীদের অনেকের বাড়ী ঘরে তল্লাশী পর্যন্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাস্তায়ও বিভিন্ন চেকপোষ্ট ছিল। যেগুলোতে অনেকে নানা অজুহাত দিয়ে পেরিয়ে এসেছেন। অনেককে ফিরিয়েও দেয়া হয়। রাজধানীতে শান্তি শৃংখলা বজায় রাখার নিমিত্তে নিরাপত্তার জন্যই এগুলো করেছেন বলে জানানো হয়।

বিএনপি সূত্রে জানা গেছে ২৮ অক্টোবর দুপুর ২টায় শুরু হবে তাদের মহাসমাবেশ। অপরদিকে আওয়ামী লীগের সমাবেশ শুরু হবে দুপুর আড়াইটা থেকে।
এছাড়া শাপলা চত্তর মতিঝিলে জাময়াত সমাবেশ করতে চাইলে ডিএমপি জামায়াতকে অনুমতি দেয়নি।

শেয়ার করুন