০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:১৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


বর্ষণমুখর দিনে জমজমাট ছড়াড্ডা
আশরাফুল হাবিব মিহির
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২৩
বর্ষণমুখর দিনে জমজমাট ছড়াড্ডা ছড়াটে আড্ডায় অংশগ্রহণকারীরা


তুখোড় ছড়াকারদের অংশগ্রহণে বৃষ্টিমুখর দিনে ছড়াপাঠের জমজমাট আসর বসেছিল অনলাইনে। গত ৩০ সেপ্টেম্বর শনিবার ছড়াটের মাসিক ছড়াড্ডায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ‍্য এবং বাংলাদেশ থেকে খ‍্যাতনামা ছড়াকাররা এই আড্ডায় যুক্ত হন। নিউইয়র্কে লাগাতার বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে এবারের ছড়াড্ডা অনলাইনে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া  ‘বোধন’ আবৃত্তি সংগঠনের সদস‍্য শিশুশিল্পী আনমোল চৌধুরীর আবৃত্তির মধ্য দিয়ে আড্ডা শুরু হয়। আনমোল প্রখ্যাত তিন ছড়াকার শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন, রাশেদ রউফ ও দেবব্রত দত্তের পরপর তিনটি ছড়া আবৃত্তি করে সবার প্রশংসা কুড়ায়। এরপর ছড়াকারগণ একে একে তাদের  ছড়া পাঠ করেন। নিউজার্সি থেকে ছড়াকার আবৃত্তিশিল্পী  সুব্রত চৌধুরী, বাংলাদেশ থেকে ছড়াকার শিশুসাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া, নিউইয়র্ক থেকে ছড়াকার কবি শাহীন ইবনে দিলওয়ার, ছড়াকার কথাসাহিত্যিক সজল আশফাক, ছড়াকার মৃদুল আহমেদ, ছড়াকার শাম্স চৌধুরী রুশো ও ছড়াকার কবি সুমন শামসুদ্দিন অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী সবাই ছড়াটের ছড়াড্ডার এই উদ্যোগের জন্য প্রশংসা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছড়াটের প্রতিষ্ঠাতা শাম্স চৌধুরী রুশো। বিপুলসংখ্যক শ্রোতা অনলাইনে যুক্ত হয়ে এই আয়োজন উপভোগ করেন।

উল্লেখ্য, শিল্প-সাহিত‍্য সংগঠন ছড়াটে এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে নিয়মিত মাসিক ছড়াড্ডা শুরু করে। এটি ছিল অষ্টম ছড়াড্ডা।

শেয়ার করুন