০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


জয়নাল-মুর্শেদ পরিষদের সংবাদ সম্মেলন
শহীদ-সাব্বির প্যানেল পবিত্র মসজিদকে ধ্বংস করতে চায়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৫-২০২৩
শহীদ-সাব্বির প্যানেল পবিত্র মসজিদকে ধ্বংস করতে চায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মোহাম্মদ নুরুল আহিয়া


পার্কচেস্টার জামে মসজিদের নির্বাচনে জয়নাল-মুর্শেদ পরিষদের নেতৃবৃন্দ শহিদ-সাব্বির প্যানেলের মিথ্যাচারের নিন্দা করেছেন। তারা বলেছেন, শহিদ-সাব্বির প্যানেল পবিত্র মসজিদকে ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের সাংস্কৃতিক ও নাচগানের অনুষ্ঠানে মানায়। পবিত্র মসজিদের নেতৃত্বে মানায় না। তারপরও বলবো, আমরা আশা করছি কোরবানি ঈদের পর নির্বাচন হবে। যদি বিজ্ঞ ভোটাররা শহীদ-সাব্বির প্যানেলকে নির্বাচিত করেন আমরা ফলাফল মাথা পেতে নেব। বর্তমান মসজিদ কমিটি সঙ্গে সঙ্গে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। তবে নির্বাচনের দিন তারিখ নির্ধারণ করার এখতিয়ার নির্বাচন কমিশনের। গত ১৩ মে ব্রঙ্কসের পার্কচেস্টারের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আহিয়া, জয়নাল-মুর্শেদ পরিষদের সভাপতি প্রার্থী জয়নাল আবদীন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ শারফিন মুর্শেদ, বর্তমান কমিটির জুয়েল আহমেদ ও সহসভাপতি আব্দুল মতিন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তারেক আহমেদ, মোহাম্মদ ফটিক, আব্দুল সালাম, খলিলুর রহমান, মো. শাহিন মিয়া, মো. আরিফ চৌধুরী, তাজুল ইসলাম, আব্দুল হাই, ফারুক আহমেদ  ও হোসেন চৌধুরী।

মসজিদ কমিটির বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আহিয়া বলেন, শহিদ ও সাব্বিরদের বিভ্রান্তমূলক কর্মকাণ্ডে ভালো মানুষ মসজিদে আসতে নিরুৎসাহিত হচ্ছেন। আমরা মসজিদের ঐতিহ্য রক্ষার কাজে নিজেদের সমর্পণ করেছি। জয়নাল-মুর্শেদ প্যানেল নির্বাচন করতে প্রস্তুত। মাননীয় আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। রায় অনুসারে ভোটার তালিকার মাধ্যমেই নির্বাচন হবে। বর্তমান কমিটির কোষাধ্যক্ষ সৈয়দ মুর্শেদ মসজিদের আয়-ব্যয়ের হিসাব কম্পিউটার স্ক্রিনে পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন। প্রত্যেকটি আয় ও খরচের রিসিপ্ট সাংবাদিকদের প্রদর্শন করেন। তিনি বলেন, বিপক্ষ গ্রুপ পরাজয় নিশ্চিত জেনে মামলা দায়ের করে নির্বাচন স্থগিত করেছিল। তারা কমিউনিটিতে মামলাবাজ হিসেবে চিহ্নিত হয়েছেন। মসজিদের ২০ বছরের সুনামকে তারা ধুলিসাৎ করেছেন। এর জবাব ভোটাররা আগামী নির্বাচনে দেবেন ইনশাআল্লাহ। আব্দুল মতিন বলেন, উনাদের গানের আসনে মানায়। মসজিদে নয়।

শেয়ার করুন