১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:২৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


আমেরিকায় ছেলের সঙ্গে শেখ হাসিনার জন্মদিন উদযাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২৩
আমেরিকায় ছেলের সঙ্গে শেখ হাসিনার জন্মদিন উদযাপন


আমেরিকায় অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির ভার্জিনিয়ায় ছেলের সঙ্গে জন্মদিনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ভার্জিনিয়ার গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে নৈশভোজে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুক্রবর ভোরে সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গ্রুপ ছবি পোষ্ট করে বিষয়টি জানান দেন।

নৈশভোজে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘ভার্জিনিয়ায় আমার গলফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের নৈশভোজে। (Ma's birthday dinner with the family at my golf club in Virginia)।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। এবারের জন্মদিনটা তার বিদেশে অবস্থানরত অবস্থায় হওয়া ছাড়াও দিনটি ঈদ ই মিলাদুন্নবী (স:) থাকায় ঘটা করে কোনো প্রগ্রামের আয়োজন করতে দেখা যায়নি বাংলাদেশেও। তবে কিছু কিছু অনুষ্ঠানাদি এরমধ্যেও ছিল, যেমনটা দোয়া অনুষ্ঠান, সহ প্রভৃতি।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ কন্যা।

শেয়ার করুন