০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৭:২৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বাফেলোতে বাংলাদেশি আবেদিনের এক বছরের জেল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৬-২০২২
বাফেলোতে বাংলাদেশি আবেদিনের এক বছরের জেল


নিউইয়র্কের বাফেলোতে অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ি ভাড়া দেয়া ও পাবলিক হেলথ নিয়ম অমান্য করায় বাড়ির মালিক বাংলাদেশি মোহাম্মদ আবেদিনের এক বছর কারাদণ্ড দেয়া হলো।

৫৪ বছর বয়স্ক আবেদিন বাফেলো সিটি কোর্টে পাবলিক হেলথ অমান্য করার কথা স্বীকার করেন। ২০১৯ সালে তার বাড়িতে লিড পয়জন পাওয়া যায়। এটা জানার পরও তিনি বাড়িটি ভাড়া দিয়ে আসছিলেন। এরি কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট বারবার এ ব্যাপারে তাকে নোটিশ করলেও তিনি তোয়াক্কা করেননি। ২০১৯ সালে হেলথ ডিপার্টমেন্ট তার বাসায় অবস্থানরত এক শিশুর রক্তে লিড পায়।

তারা বাড়ির মালিকের সাথে লেড দূর করতে এগিয়ে আসে। কিন্তু তারা মোহাম্মদ আবেদিনের কাছ থেকে সাড়া পায়নি। তারা বাড়িতে ‘ডডু নট অকুপাই’ নোটিশ টানিয়ে দেয়। কিন্তু আবেদিন তা তুলে ফেলেন।

বাড়িটি ভাড়া দেয়া অব্যাহত রাখেন। হেলথ ডিপার্টমেন্ট আবারো নোটিশ লাগায়। নির্দেশ না মানায় শেষ পর্যন্ত কাউন্টির পক্ষ থেকেই তার বিরুদ্ধে পাবলিক হেলথ আইন অমান্য করায় মামলা দায়ের করে। আদালতে আবেদিন সকল দোষ স্বীকার করে। আগামী ১০ আগস্ট থেকে তিনি ১ বছরের জন্য জেল সাজা ভোগ করতে শুরু করবেন।

শেয়ার করুন