১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৮:২৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


সম্মিলিত বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর বর্ষবরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৫-২০২৩
সম্মিলিত বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর বর্ষবরণ সম্মিলিত বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর বৈশাখীর প্যারেড


জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে নিউইয়র্কের মেরী লুইস একাডেমী ভবন প্রাঙ্গণে গত ১৩ মে আয়োজন করে সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাঙালী পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ এবং একুশে পদকপ্রাপ্ত আইনজ্ঞ ও সমাজকর্মী এস এম আব্রাহাম লিংকন। সব বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের সম্মিলিত উদ্বোধনী সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি শমিত মন্ডল, সাধারণ সম্পাদক দুররে মাকনুন নবনী, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদা আক্তার লিলি, চট্টগ্রাম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাবিনা শারমিন নিহার, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র সাধারণ সম্পাদক আসলাম আহমাদ খান এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ’র সভাপতি মিজানুর রহমান। 

বাংলা নাট্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য রেখা আহমেদ এবং করোনাকালীন বাংলাদেশি কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য টিবিএন ২৪ কে বিশেষ সম্মাননা নববর্ষ পদক প্রদান করা হয়। টিবিএন ২৪ এর পক্ষে সম্মাননা গ্রহণ করেন সিইও আহমদুল বারোভূইয়া পুলক এবং কো-ফাউন্ডার হাবিব রহমান। 

সাংস্কৃতিক পর্বে প্রথমেই ছিল প্রজন্ম জাহাঙ্গীরনগরের বিশেষ পরিবেশনা। তারপর একে একে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব পরিবেশনা নিয়ে হাজির হয়। সবশেষে জনপ্রিয় সংগীতশিল্পী আরজিন কামালের সংগীত পরিবেশনা মধ্যরাত পর্যন্ত চলে। 

সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা নববর্ষ উদযাপন কমিটির আহবাহক ছিলেন শমিত মন্ডল, সদস্য সচিব দুররে মাকনুন নবনী, যুগ্ম আহ্বায়ক সাইদা আকতার লিলি, সাবিনা শারমিন নিহার, আব্দুল্লাহ জাহিদ এবং মিজানুর রহমান, সাংস্কৃতিক কমিটির দায়িত্বে ছিলেন মেরীস্টেলা আহমেদ শ্যামলী, মোহাম্মদ নাসির উল্লাহ, শামীম আরা বেগম, তামান্না শবনম পাপড়ি, শারমিন আক্তার রোক্সানা, গোলাম মোস্তফা, অনুপ দাস, আকলিমা রানা চৌধুরী, প্রচার ও প্রকাশনা কমিটির দায়িত্বে ছিলেন খালেদ মনির জোসেফ ও লিটু আনাম, মঞ্চ পরিকল্পনায় আকতার আহমেদ ও সাইয়্যেদ মুহাম্মদ তাইয়্যেব, অভ্যর্থনার দায়িত্বে ছিলেন আশুতোষ সাহা, সুজিত পাল, মোহাম্মদ রহমান পলিন এবং সার্বিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোহাম্মদ জামান মনির। অনুষ্ঠানে শব্দ নিয়ন্ত্রণে ছিলেন প্রজন্ম জাহাঙ্গীরনগর সেজান আহমেদ। আর পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শামীম আরা বেগম ও গোলাম মোস্তফা।

শেয়ার করুন