১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৭:০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন আগুন নিয়ন্ত্রনে
এবার নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন পুরা এলাকা ধোয়াচ্ছন্ন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৫-০৪-২০২৩
এবার নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন পুরা এলাকা ধোয়াচ্ছন্ন


গুলিস্তান সংলগ্ন বঙ্গবাজারের আগুনের রেশ কাটতে না কাটতেই এবার আরেক মধ্যবিত্তদের শপিং মার্কেট নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। স্থানীয় সময় ভোর পৌনে ৬টার দিকে ওই আগুন লাগার খবর পাওয়া গেছে। এতে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নেভানোর কাছে অংশ নিয়েছে। রাজধানীর নিউমার্কেটসংলগ্ন নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন বাড়ছেই। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।


সকাল থেকে ফায়ার সার্ভিসের ওই ইউনিটগুলো প্রচেষ্টা চালিয়ে বেলা ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনী, বিজিবি যৌথভাবে একসঙ্গে কাজ করেছে।

এদিকে আগুন লাগার ফলে পুরো নিউমার্কেট এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‌্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।

এদিকে রাজধানীর নিউমার্কেট এলাকার  নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। 


তবে আগুন নিয়ন্ত্রণ করতে সময় লাগার বিষয়ে প্রেস ব্রিফিং গণমাধ্যমকে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, আগুন আরও আগেই নিয়ন্ত্রণে আনা যেত। তবে উৎসুক জনতা ও পানির সংকটের কারণে দেরি হয়েছে।  


শেয়ার করুন