১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


গণঅবস্থান কর্মসূচিতে গণফোরামের সভাপতি
‘জনগনের অর্থ লুন্টন করতেই সরকারের উন্নয়ন গল্প’
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৩
‘জনগনের অর্থ লুন্টন করতেই সরকারের উন্নয়ন গল্প’ মোস্তফা মহসীন মন্টু/ফাইল ছবি


জনগনের অর্থ লুন্টন করতেই সরকারের উন্নয়ন গল্প বলছে বলে মন্তব্য করেছেন মোস্তফা মহসীন মন্টু। বুধবার সরকার পতনের যুগপত আন্দোলনে দলের গণঅবস্থান কর্মসূচিতে গণফোরামের সভাপতি এই মন্তব্য করেন।


তিনি বলেন, ‘‘ এই সরকারের উন্নয়নের গল্প জনগনের অর্থ লুটপাট করার জন্য, জনগনের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য নয়। আজকে খুব কষ্টের সাথে বলতে হচ্ছে, এই গণঅবস্থান কর্মসূচি আমরা করছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। এই গণতন্ত্র কারা দেশ থেকে নিশ্চিত করেছে? যারা ২০১৪ সাল ও ২০১৮ সালে জনগনের ভোটাধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে।”


এরকম সরকার পতনে সকল দেশপ্রেমিক, গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তা নামার আহবান জানান মন্টু।


 


দলের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘‘ এই সরকার গণবিচ্ছিন্ন সরকার। ওরা দেশকে দেউলিয়া করে ফেলেছে। এদেরকে সরাতে না পারলে দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ওদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি।”

আরামবাগে হোটেল ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কের ফুটপাতে সকাল ১১ টা থেকে বেলা ২টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি হয়। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি গণফোরামে বিএনপিসহ বিভিন্ন জোটের সাথে যুগপতভাবে এই কর্মসূচি করছে।



মন্টুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে গণফোরামের নির্বাহী সভাপতি  জগলুল হায়দার আফ্রিক, সভাপতি পরিষদের সদস্য মহিউদ্দিন আবদুল কাদের, খান সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় নেতা আইয়ুব খান ফারুক, মুহাম্মদ ইয়াজদানি প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


 


শেয়ার করুন