০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১০:৪৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বারী হোম কেয়ারের সিইও আসেফ বারীর বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
বারী হোম কেয়ারের সিইও আসেফ বারীর বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিতি এবং বক্তব্য রাখছেন আসেফ বারী চৌধুরী


বারী হোম কেয়ার এবং বারী সুপারমার্কেটের সিইও, বারী চ্যারিটি ফাউন্ডেশনের ডিরেক্টর, লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব, নিউইয়র্কের রিজিওন চেয়ার এবং রংপুর জিলা সমিতির প্রেসিডেন্ট আসেফ বারী (টুটুল) এর আব্বা মরহুম আব্দুল বারীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৯ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলে উপস্থিত থেকে মরহুম আব্দুল বারীর আত্মার মাগফিরাত কামনা করে পরিচালিত বিশেষ দোয়া। অনুষ্ঠানে বারী পরিবারের আত্মীয়-স্বজন, পারিবারিক বন্ধু এবং কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মরহুম আব্দুল বারীর আত্মার মাগফিরাত কামনায় পরিচালিত বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল শেষে বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী (টুটুল) এবং বারী সুপারমার্কেটের চেয়ারম্যান মুনমুন হাসিনা বারীর তত্ত্বাবধানে মধ্যাহ্নভোজ পরিবেশিত হয়। উপস্থিত সকলেই মরহুম আব্দুল বারীর পরকালের অন্তিম শান্তি কামনা করেন এবং এই আন্তরিক পারিবারিক ও সামাজিক আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আসেফ বারী ও মুনমুন হাসিনা বারীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আসেফ বারী (টুটুল)-এর আব্বা মরহুম আব্দুল বারী ছিলেন একজন ধার্মিক, উদার, পরিশ্রমী, বন্ধুবৎসল এবং সমাজসচেতন পরোপকারী ব্যক্তিত্ব। তাঁর সমাজ সচেতনতা, পরোপকারিতা, সততা এবং আদর্শের জন্য তিনি সকলের প্রিয় ও আস্থাভাজন ছিলেন। সঠিক ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং এলাকায় শিক্ষা বিস্তারে তিনি অনবদ্য ভূমিকা রেখেছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন