১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৭:০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


অহমিকা ভুল
সুজন সাজু
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২২
অহমিকা ভুল


জ্ঞানী লোকে লালন করে 

অন্তরেতে ধর্ম তার,

অজ্ঞানী তো চিল্লায় মরে

অন্তর চক্ষু অন্ধ যার।

বিশ্বাস রাখা কর্তব্য হয়

অতি বিশ্বাস ভালো না,

কারণ তারা আবেগে বেশ 

কালো দেখে আলো না।

কারো মনে আঘাত দিয়ে

করলে ধর্মের বিতর্ক, 

প্রশ্ন ওঠে জ্ঞানের সীমায়

সবাই বলে ছিঃ তর্ক।

ধর্মের বিধান ভিন্ন হলেও

প্রকৃতির রূপ ভিন্ন না, 

সৃষ্টির জগত মহিমাতে 

নাই আলাদা চিহ্ন না।

আমি বড়ো, আমরা বড়ো

অহমিকা এই ভুল যে,

ধর্ম ছাড়া সৃষ্টির ফারাক 

আছে পরিমাণ চুল যে?

অবুঝ লোকে তবুও আজ

করছে বাড়াবাড়ি যে,

লাভের তত্ত¡ খুঁজতে গিয়ে

করছে মারামারি যে।

ফলে মহান দুর্লভ জীবন 

হয় না সঠিক জানা তো,

ধর্ম নিয়ে বাড়াবাড়ি 

জ্ঞানীজনের মানা তো।

শেয়ার করুন