১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০২:৪৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ওমানে ঢাকা-দিল্লি­ সম্পর্কের চ্যালেঞ্জ নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৭-০২-২০২৫
ওমানে ঢাকা-দিল্লি­ সম্পর্কের চ্যালেঞ্জ নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক


বাংলাদেশ ও ভারত এক যোগে কাজ করতে বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী। রোববার ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হওয়া এ  বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সংকটের চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামনিয়াম জয়শঙ্কর এ বৈঠকে অংশ নেন। 

তারা উভয়ে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এক সঙ্গে কাজ করার প্রতি জোর দিয়েছেন। রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।

মাসকাটে ৮ম ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইন্ডিয়া ফাউন্ডেশন এবং ওমানের যৌথ আয়োজনে এই সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, বৈঠকে পারস্পরিক উদ্বেগ ও আগ্রহের নানা বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় তারা সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারন পরিষদের সাইডলাইনে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের কথা স্মরণ করেন।

জাতিসংঘে অনুষ্ঠিত বৈঠকের পর দুই দেশের মধ্যে অনেকগুলো বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে তারা উল্লেখ করেন। এগুলোর মধ্যে অন্যতম, ৯ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশ সফর, ১০-১১ ফেব্রুয়ারি বাংলাদেশের জ্বালানী উপদেষ্টা দিল্লিতে জ্বালানী সপ্তাহের অনুষ্ঠানে যোগদান।

উভয়পক্ষ উল্লেখ করেছে যে, ১৮-১৯ ফেব্রুয়ারি দুই দেশের সীমান্ত রক্ষীদের মহাপরিচালক পর্যায়ে দিলি­তে বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা চুক্তির নবায়নের আলোচনা শুরু করার প্রতি জোর দিয়েছেন। তিনি সার্ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক করার পক্ষে মত দিয়ে এ বিষয়ে ভারতের সহায়তা কামনা করেন।

শেয়ার করুন