০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৬:২১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


গ্রিনকার্ড নবায়নের মেয়াদ ৩৬ মাসে বৃদ্ধি করলো ইউএসসিআইএস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৯-২০২৪
গ্রিনকার্ড নবায়নের মেয়াদ ৩৬ মাসে বৃদ্ধি করলো ইউএসসিআইএস ইউএস গ্রিনকার্ড


ইউএস সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) স্থায়ী বাসিন্দাদের জন্য গ্রিনকার্ড নবায়নের মেয়াদ ২৪ মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়ে ৩৬ মাস করা হয়েছে। এ পরিবর্তন ১০ সেপ্টেম্বর ২০২৪ থেকে কার্যকর হয়েছে। যারা ফরম আই-৯০ আবেদনপত্রটি সঠিকভাবে জমা দিয়ে গ্রিনকার্ড নবায়নের আবেদন করছেন, তারা এ বর্ধিত মেয়াদের সুবিধা পাবেন। আগে ফরম আই-৯০ জমা দেওয়ার জন্য প্রাপ্ত রিসিট নোটিশগুলো গ্রিনকার্ডের মেয়াদ ২৪ মাস বাড়ানোর নিশ্চয়তা দিতো। কিন্তু এখন নতুন ফরম আই-৯০ জমা দেওয়ার জন্য রিসিট নোটিশগুলোতে গ্রিনকার্ডের মেয়াদ ৩৬ মাস বাড়ানোর নির্দেশনা থাকবে।

গত ১০ সেপ্টেম্বর থেকে ইউএসসিআইএস তাদের রিসিট নোটিশগুলোর ভাষা আপডেট করেছে যাতে ফরম আই-৯০ নবায়নের আবেদনকারীদের জন্য গ্রিনকার্ডের মেয়াদ বৃদ্ধির বিষয়ে নিশ্চিত করা যায়। এই রিসিট নোটিশগুলো, মেয়াদোত্তীর্ণ গ্রিনকার্ডের সঙ্গে প্রদর্শন করে, স্থায়ী বাসিন্দা হিসেবে অবস্থানের এবং কর্মসংস্থান অনুমোদনের প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে পারে।

এ বর্ধিত মেয়াদ দীর্ঘতর প্রক্রিয়াকরণ সময়ের সম্মুখীন হওয়া আবেদনকারীদের সাহায্য করবে। কারণ তারা নতুন গ্রিনকার্ড পাওয়ার অপেক্ষায় থাকাকালীন স্থায়ী বাসিন্দা হিসেবে তাদের অবস্থানের প্রমাণ পাবেন।

যদি আপনার গ্রিনকার্ডটি আর না থাকে এবং আপনি আপনার নবায়িত গ্রিনকার্ড পাওয়ার অপেক্ষায় থাকাকালীন আপনার স্থায়ী বাসিন্দা অবস্থানের প্রমাণের প্রয়োজন হয়, তাহলে আপনি ইউএসসিআইএস কন্টাক্ট সেন্টারের মাধ্যমে ইউএসসিআইএস ফিল্ড অফিসে একটি অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পারেন।

শেয়ার করুন