০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:১৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা


শো টাইমের চতুর্থ বাংলাদেশ কনভেনশন ২ সেপ্টেম্বর থেকে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৯-২০২২
শো টাইমের চতুর্থ বাংলাদেশ কনভেনশন ২ সেপ্টেম্বর থেকে সামিনা চৌধুরী


শো টাইম মিউজিকের নান্দনিক আয়োজনে নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বাংলাদেশ। তিন দিনব্যাপী বাংলাদেশ কনভেনশন আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 

শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম জানান, হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংষ্কৃতি, সেই সংষ্কৃতিকে কিঞ্চিৎ তুলে ধরার আমাদের আন্তরিক প্রকাশ। সেই সাথে নতুন প্রজন্ম যারা আমেরিকান পতাকার পাশাপাশি তুলে ধরবে লাল সবুজের ভালবাসা বাংলাদেশের পতাকা। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উড্ডয়মান থাকুক ভালবাসার লাল সবুজ। বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত উত্তর আমেরিকায় বসবাসকারী বাঙালীদের মধ্যে সামাজিক বন্ধন ও ভাতৃত্ববোধ সূদৃঢ় করার লক্ষ্যে প্রায় অর্ধযুগ পূর্বে প্রথম শুরু হয় বাংলাদেশ সম্মেলন। আমাদের এবারের আয়োজনে আপনাদের বিনীত আমন্ত্রণ এবং আপনাদের উপস্থিতিই আমাদের

অনুপ্রেরণা। বর্ণাঢ্য এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন উপমহাদেশের নজরুল স¤্রাজ্ঞী ফেরদৌস আরা, জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, রিজিয়া পারভীন, কনক চাঁপা, বাউল শিল্পী কালা মিয়া, সেলিম চৌধুরীসহ প্রবাসের একঝাক তারকা শিল্পী।

এই সম্মেলনের কনভেনর চৌধুরী সারওয়ার হাসান এমডি, মেম্বার সেক্রেটারী আলমগীর খান আলম, চেয়ারম্যান নুরুল আজিম, প্রেসিডেন্ট শাহীন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোশারফ মিয়া, চীফ কো-অডিনেটর আহসান হাবিব এবং কো কনভেনর নুরুল আমিন বাবু, হাসান জিলানী, হেলাল মিয়া। তিন দিনব্যাপী বাংলাদেশ সম্মেলনে কোন প্রবেশ মূল্য নেই এবং রয়েছে আকর্ষণীয় শাড়ি, কাপড়, জুয়েলারি এবং খাবার স্টল।  

শেয়ার করুন