১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:২৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :


উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রবাসী শেরপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৬
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রবাসী শেরপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন


মরমী জ্ঞানসাধক গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজীর স্মৃতিধন্য প্রবাসী শেরপুর জেলা। সেই শেরপুর জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন২৬ ও মিলন মেলা।গত ৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কে শহরের অদূরে লং আইল্যান্ডের বেবিলনের বেলমন্ট লেক স্টেট পার্কে। প্রায় আড়াই শতাধিক প্রবাসী শেরপুরবাসীসহ তাদের শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন জেলার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। দুপুর ১২টার দিকে লাল-নীল রংবেরঙের বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মার্কস হোম কেয়ার ও কুইন্স অ্যাডাল্ট ডে কেয়ারের সিইও ইঞ্জিনিয়ার মাহফুজুল হকের প্রতিনিধি মার্কস হোম কেয়ারের মহাব্যবস্থাপক মাসুম বিল্লাহ শিশির।

নিউইয়র্কের অপূর্ব প্রাকৃতিক সৌদর্যে সজ্জিত লং আইল্যান্ডের এ পার্কে দিনব্যাপী বনভোজনে ছিল আলোচনা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অন্ষ্ঠুান ও আকর্ষণীয় র‌্যাফেল ড্র। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বনভোজন কমিটির আহ্বায়ক নাইচ চৌধুরী,সদস্য সচিব গৌতম চক্রবর্তী মিন্টু, মো. সিরাজুল ইসলাম, রুপচাঁন মিয়া,ইব্রাহিম খলিল উল্লাহ সুমন,রাশেদ মামুন ও রাকিবুল হাসান রাসেল, শামীম রেজা, আলহাজ মো.ফারুক মিয়া প্রমুখ।

পড়ন্ত বিকেলে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার প্রদোষ চক্রবর্তীর সভাপতিত্বে বনভোজনে বক্তব্য রাখেন প্রধান অতিথিবিশিষ্ট হোম কেয়ার ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মাহফুজুল হকের প্রতিনিধি সিনিয়র ম্যানাজার মাসুদ বিল্লাহ শিশির, গেস্ট অব অনার বিশিষ্ট চিকিৎসক সফিউল্লাহ শিবলী,বিশেষ অতিথি খামার বাড়ী সুপার মার্কেটের স্বত্বাধিকারী ও বাংলাদেশি সোসাইটির সহসভাপতি কামরুজামান কামরুল, সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মাদ সাঈদ, দেশ পত্রিকার সম্পাদক মো.মিজানুর রহমান, প্রথম আলোর নির্বাহী সম্পাদক মো.মনজুরুল হক,সংগঠনের সাবেক সভাপতি মামুন রাশেদ,সংগঠনেরসাধারণ সম্পাদক মো. ছামেদুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথিইঞ্জিনিয়ার মাহফুজুল হকের প্রতিনিধি মাসুম বিল্লাহ শিশির তার বক্তব্যে বলেন, শেরপুরবাসীর আমন্ত্রণ পেয়ে আমরা খুবই আনন্দিত। আপানাদের আনন্দঘন মূহূর্তে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন, যেহেতু আমরা হোম কেয়ারের ব্যবসায় সম্পৃক্ত সেহেতু সবার আমন্ত্রণেই ছুটে যেতে হয়। আপনাদের ঘরে বয়স্ক ব্যক্তি থাকলে তাদের যত্ন সেবার দায়িত্ব আমরা নেবো। প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করবেন কোন তৃতীয় পক্ষ বা ভায়া নিয়ে কাজ করবেন না। আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মো. আবুল কাশেম তার বক্তব্যে বলেন, প্রতিবছর গ্রীষ্মকালে এই একটি মাত্র দিনেই আমরা একত্রিত হয়ে থাকি, আনন্দ করে থাকি। নতুন প্রজন্মের কাছে শেরপুরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার তাগিদে আমরা শুধু বনভোজনেই করে থাকি তা নয়, দেশীয় সব সংস্কৃতির সঙ্গে আমরা সংযুক্ত থাকারও চেষ্টা করি। আর এজন্য শেরপুর জেলার ইতিহাস প্রচার ও উন্নয়ন্নের জন্যও প্রবাসী শেরপুরবাসীকে গুরত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রবাসী শেরপুরবাসীর এবারের বনভোজনে র‌্যাফেল ড্রর প্রথম পুরস্কার নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমান টিকেট অনুদান প্রদান করেন মার্কস হোম কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তাইঞ্জিনিয়ার মাহফুজুল হক। দ্বিতীয় পুরস্কার ছিল সোনার গহনা সংগঠনের সভাপতি প্রদোষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ছামেদুল হকের সৌজন্যে তৃতীয় পুরস্কার ছিল ৫৫ ইঞ্চি তসিবা এলজিডি টিভি ইউ এস ট্রাভেলস অ্যান্ড ট্যুরের সিইও মশিউর রহমান মজুমদারের সৌজন্যে।

এছাড়াও ল্যাপটপসহ ১৩টি আকর্ষণীয় পুরুস্কার জিতে নেন প্রবাসী শেরপুরবাসী ও আমন্ত্রিত ভাগ্যবান অতিথিরা। আর্কষণীয় র‌্যাফল পরিচালনা করেন প্রধান উপদেষ্টা সাংবাদিক আবুল কাশেম। তাকে সহযোগিতা করেন রাকিবুল ইসলাম রাসেল, ছামেদুল হক, শামীম রেজা,মামুন রাশেদ, লিটন জামান ইনজিনিয়ার জাকির হোসেন প্রমুখ। খেলাধুলা ও অন্যনা পুরস্কার বিতরণ করেন মাসুদ পারভেজ মুক্তা, মো.সিরাজুল ইসলাম সংগঠনের সাবেক সভাপতি নাহিদ রায়হান লিখন।

বনভোজনে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী, শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান নতুন,সংগঠনের উপদেষ্টা আজমাউল রেজা লিরা, সুব্রত সাহা লিপন, রানা রায়হান,সাংবাদিক মাহে আলম জেমস,অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু স্বপন চক্রবর্তী,আনজুম আরা শুভ্রা, ফেরদৌসী বেগম,আয়েশা সুলতানা,পুলিশ অফিসার মাসুম, রেখা জামান চৌধুরী ডলি প্রমুখ।

শিল্পী শামীম রেজা ও আনোয়ার হোসেনসহ স্থানীয় শিল্পীরা প্রায় সারা দিনব্যাপী দেশের গান পরিবেশন করেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ছামেদুল হক ঝন্টু।

শেয়ার করুন