১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৪:২৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :


১৪ বছরে প্রায় ৮২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বাংলাদেশ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৬
১৪ বছরে প্রায় ৮২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বাংলাদেশ প্রতীকী ছবি


বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে উন্নয়ন ফিরিস্তি দেশজুড়ে। সেটার প্রায় সবই বৈদেশিক ঋণের ওপর ভর করেই হয়েছে। বতর্মান সরকার ওই ঋণ টেনে নিয়ে যাচ্ছে। 

২০১০ থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশ মোট ৮১.৮৩ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ গ্রহণ করেছে। গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। ওই অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয় সংসদে উপস্থাপিত তথ্যের আলোকে বৈদেশিক ঋণের মূল চিত্র:

মোট গৃহীত বৈদেশিক ঋণ: ৮১.৮৩ বিলিয়ন মার্কিন ডলার (২০১০ থেকে জুন ২০২৪ পর্যন্ত)।

আসল পরিশোধ: প্রাপ্ত ঋণের বিপরীতে এ পর্যন্ত সরকার আসল বাবদ মোট ১৭.১১ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে।

সুদ পরিশোধ: একই সময়ে বৈদেশিক ঋণের বিপরীতে সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ৬.০৪ বিলিয়ন মার্কিন ডলার।

সংসদে প্রশ্নোত্তর পর্বে এমপি লুৎফুর রহমান বিগত ১৪ বছরে দেশের বৈদেশিক ঋণ গ্রহণ এবং তা পরিশোধের হিসাব সম্পর্কে জানতে চান। তার জবাবে অর্থমন্ত্রী জানান, গত দেড় দশকে গৃহীত ঋণের বিপরীতে আসল ও সুদ মিলিয়ে মোট ২৩.১৫ বিলিয়ন মার্কিন ডলার ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে।

শেয়ার করুন