২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৪৬:২৩ পূর্বাহ্ন


পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা-মিলাদ ও দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা-মিলাদ ও দোয়া আলোচনা করছেন হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী


আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেটের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট শনিবার নিউইয়র্কের ব্রঙ্কসের গোল্ডেস প্যালেসে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ-এর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল-ইসলাহ ইউএসএ-এর সভাপতি মাওলানা এম এ নূর, স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক, আনজুমানে আল-ইসলাহ ইউএসএ-এর সহ-সভাপতি হাফিজ মাওলানা আবু আবদিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা এবং সাধারণ সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ ইউএসএ-এর স্থায়ী কমিটির সদস্য মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।

আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন হাফিজ মাওলানা কাওছার আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর সাধারণ সম্পাদক ক্বারী মাহবুবুর রহমান ও সহ সাধারণ সম্পাদক হাফিজ ক্বারী নজম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আবদুল মুকতাদির তফাদার মনাফ। এরপর নাতে রাসূল পরিবেশন করেন সংগঠনের যুব বিষয়ক সম্পাদক ক্বারী রিদওয়ানুল হক শিমুল এবং পার্কচেস্টার চ্যাপ্টার কমিটির প্রচার সম্পাদক ক্বারী নাঈম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফিজ পারভেজ সিদ্দিক।

মাহফিলে বক্তব্য রাখেন আনজুমানে আল-ইসলাহ নিউ জার্সি স্টেট-এর ট্রেজারার হাফিজ আলাউদ্দীন, আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল হাদী জালালী এবং গাউসিয়া মসজিদের খতিব হাফিজ মাওলানা আবু তাহের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ ইউএসএ-এর ট্রেজারার মুতাহির হুসাইন, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ জমশেদ হুসাইন, আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর সাবেক সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, ইসলামিক সেন্টার অব মরিসপার্কের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হুসাইন মুহাম্মদ আরজ আলী, বাংলাবাজার ইসলামিক সেন্টারের প্রধান শিক্ষক হাফিজ বদরুল আলম ও সহকারী শিক্ষক হাফিজ জুবায়ের আহমেদ রাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর উপদেষ্টা হাফিজ এবাদুর রহমান চৌধুরী, উপদেষ্টা মাওলানা শাহান ইয়াহিয়া, সিনিয়র সহ-সভাপতি ক্বারী মালিক শেখ, সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন, ট্রেজারার হাফিজ মাওলানা রওশন আহমদ, প্রচার সম্পাদক ক্বারী আবিদুর রহমান, সহ-প্রচার সম্পাদক আশরাফ হুসাইন শুভ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মনসুর আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিসবাহ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম এবং সদস্য হেলালুর রহমান খান ও সালেহ আহমদ।

এছাড়াও আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর অধীন বিভিন্ন চ্যাপ্টারের নেতৃবৃন্দ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ মাহফিলে উপস্থিত ছিলেন।

মাহফিলের শেষপর্বে বিশেষ অতিথি হাফিজ মাওলানা আবু আবদিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা-এর পরিচালনায় পবিত্র মিলাদ শরীফ অনুষ্ঠিত হয়। এরপর প্রধান অতিথি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী-এর পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন