০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৪৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মেডিকেইড হারানোর শঙ্কায় ৯ লাখ নিউইয়র্কবাসী নিউইয়র্কে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের ফাফসা ট্যাপ ও স্টেমের আবেদন শুরু লং আইল্যান্ডে তিন দিনের অভিযানে ৩৪ নিখোঁজ শিশু ও কিশোর উদ্ধার ৬০ মিলিয়ন শিশুর নামে স্বয়ংক্রিয়ভাবে খুলেছে ট্রাম্প অ্যাকাউন্ট সোশ্যাল সিকিউরিটি কর্মকর্তা সেজে প্রতারণা : বাংলাদেশি আবু সালেহ গ্রেফতার এআই নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন সুপার ইন্টেলিজেন্স ফোর্স আইস সেজে নারীকে নির্বাসনের হুমকিতে আতিকুলের দোষ স্বীকার বাংলাদেশি অধ্যুষিত ওজনপার্কে খলিল বিরিয়ানি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের এজেন্ডা নিয়ে মাঠে রিপাবলিকানরা


ক্যানাডার কুইন্স বিশ্বাবিদ্যালয়ে সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ক অনুষ্ঠান পালিত
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৬
ক্যানাডার কুইন্স বিশ্বাবিদ্যালয়ে সাংস্কৃতিক  বৈচিত্র্য বিষয়ক অনুষ্ঠান পালিত


 


ক্যানাডার কুইন্স বিশ্বাবিদ্যালয়ে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (IMLD) স্মরণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৪শে এপ্রিল ২০২৬ শুক্রবার সন্ধ্যায় গ্রান্ট হলে আনুস্থিত হয়। অনুষ্ঠানের শ্লোগান ছিল: ভাষা হোক বিশ্ব শান্তির বার্তাবাহক। শীতকালীন সেমিস্টার পরীক্ষা শেষে, বিশ্বাবিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী ও অন্যান্য সাংস্কৃতিক জাতিগোষ্ঠীর ছাত্রছাত্রীবৃন্দ এই বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও বহু ভাষাভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণ নেন।



বাংলা ভাষা সহ কেনিয়ার সুহেলি ভাষায় কবিতা ও গান ছিল অনুষ্ঠানের আবহ উদ্দীপক। শিশুদের কবিতা ছিল মনোমুগ্ধকর। স্থানীয় বাংলাদেশী পরিবার সহ অন্যান্য ভাষাভাষী গোষ্ঠীর প্রতিনিধি বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কিংস্টন ও পার্শ্ববর্তী এলাকার প্রাদেশিক আইনসভার সদস্য (M.P.P)

ডঃ টেড শু স্বাগত বক্তব্য প্রদান করেন। 

   

শেয়ার করুন