১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:৫২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-১২-২০২৩
ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী কুইন্সের রুজভেল্ট অ্যাভিনিউয়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনে ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা, কুইন্স চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট টম গ্রিজ, জজসহ অন্যরা


নিউইয়র্কের কুইন্সের রুজভেল্ট অ্যাভিনিউয়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার পরিদর্শন করেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী। তার সঙ্গে ছিলেন কুইন্সের অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা, কুইন্স চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট টম গ্রিজ, জজ এবং চিজ অব স্টাফসহ আরো অনেকেই।

এই সময় তারা ৭৮ স্ট্রিট থেকে ৬৭ স্ট্রিট পর্যন্ত বিভিন্ন ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভিজিট করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল রেস্টুরেন্ট, গ্রোসারি, বারবার শপ, ক্লথিং স্টোর। পরিদর্শনকালে তারা ব্যবসায়ীদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন। ব্যবসায়ীরা নানা সমস্যা তুলে ধরেন যেমন-গার্বেজ সমস্যা, ফুটপাত সমস্যাসহ অনেক ধরনের ক্রাইম ইত্যাদি।

ব্যবসায়ীদের সঙ্গে আলোচনাসাপেক্ষে তাদের সুবিধা-অসুবিধা জানতে চান এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ সময় ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, ‘ব্যবসায়িক সমিতি যারা আছেন, তারা প্রো-অ্যাকটিভ থাকবে। আপনাদের সমস্যাগুলো জনপ্রতিনিধির কাছে, তথা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে করে তারা সমাধান করতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি আপনারা তার সুফল পাবেন।’

উল্লেখ্য, ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীরা অনেক সমস্যার সম্মুখীন হন। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে সর্বোপরি একটি নিরাপদ এবং পরিচ্ছন্ন কুইন্স দেখার উদ্দেশেই এমন পরিদর্শনের আয়োজন।

শেয়ার করুন