০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:১৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


কম্যুনিটির প্রিয় মুখ কাদের খান ও টিটো মিয়ার ইন্তেকাল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২৬
কম্যুনিটির প্রিয় মুখ কাদের খান ও টিটো মিয়ার ইন্তেকাল মরহুম কাদের খান ও মরহুম টিটো মিয়া


কম্যুনিটির অত্যন্ত প্রিয় মুখ কাদের খান এবং টিটো মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজেউন)। টিটো মিয়া ছিলেন বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের পরিচিত মুখ। আর কাদের খান এক সময় পুরো বাংলাদেশি কম্যুনিটিতে পরিচিত ছিলেন। সিলেটের ছাতকের সন্তান এবং জ্যাকসন হাইটসের তাহা’স কর্নার ডেলির স্বত্বাধিকারী টিটু মিয়া গত ২ মে ইন্তেকাল করেছেন। তার দোকানটি জ্যাকসন হাইটসের ৭৩ স্টিট ও ৩৭ এভিনিউর কর্নারে অবস্থিত। যেখানে বাংলাদেশ ওয়ে লাগানো হয়েছে। মরহুমের জানাজা নামাজ গত ৩ মে বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বাদ আসর জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তার লাশ নিউ জার্সির মুসলিম গোরস্তানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ পুত্র এবং আত্মীয়স্বজন রেখে গেছেন।

এদিকে কম্যুনিটির পরিচিত মুখ ব্রুকলিনের ইস্ট নিউ ইয়র্কের মসজিদ আল নামিরার সভাপতি আব্দুল কাদের খান গত ১ মে সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালের তিনি স্ত্রী এবং সন্তানসহ আত্মীয়- স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা গত ২ মে বাদ জোহর মসজিদ আল নামিরাতে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তার লাশ নিউ জার্সির মুসলিম গোরস্তানে দাফন করা হয়। উল্লেখ্য, তিনি কয়েক বছর ধরে মারণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন।

তাদের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

শোক সংবাদ

বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতির সভাপতি ইউনূস সরকারের বাবা হাজি আব্দুর রব সরকার গত ১ মে শুক্রবার সকাল ৯টায় বার্ধক্যজনিত কারণে বাংলাদেশে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। মৃত্যুকালে তিনি তিন পুত্র, নাতি-নাতনিসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে বৃহত্তর কুমিল্লা সমিতির পক্ষে থেকে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

শেয়ার করুন