১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:১৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক খলিলুরের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২৫
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক খলিলুরের খলিলুর রহমান


যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। গত ৩ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে এসব বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক এম আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।

খলিলুর রহমানের সঙ্গে একটি বৈঠক হয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের। বৈঠকে তিনি মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব, আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে প্রস্তুতি ও সরকারের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় বলেছে, বৈঠকে তারা আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা বিষয় নিয়েও আলোচনা করেন। অ্যালিসন হুকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন জানান বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

খলিলুর রহমান জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত ৬ কোটি মার্কিন ডলারের সহায়তার জন্য মার্কিন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

পৃথক বৈঠকে খলিলুর রহমান প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হারাপের সঙ্গে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের অ্যাসিসটেন্ট ব্রেন্ডান লিঞ্চের সঙ্গেও বৈঠক করেন। সেখানে তাদের মধ্যে মার্কিন শুল্ক নিয়ে আলোচনা হয়।

খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য ঘাটতি কমে এলে শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান। ব্রেন্ডান লিঞ্চ আশ্বাস দেন, শুল্ক চুক্তি বাস্তবায়ন ও বাণিজ্য ঘাটতি কমার সঙ্গে সঙ্গে বিষয়টি বিবেচনা করা হবে।

শেয়ার করুন