১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৮:৩৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে সাকিব আল হাসান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৫
এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে সাকিব আল হাসান সাকিব আল হাসান


বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলতে যাচ্ছেন। তিনি ২০২৫ মৌসুমে আটলান্টা ফায়ার দলে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড খেলোয়াড় হিসেবে যোগ দিচ্ছেন। গত ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায় আটলান্টা ফায়ার। আগামী ২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই আসর।

ফেসবুকে দেওয়া এক পোস্টে দলটি সাকিবকে বর্ণনা করেছে ‘গেম চেঞ্জার’ হিসেবে। পোস্টে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান আটলান্টা ফায়ার ক্রিকেট টিমে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে যোগ দিচ্ছেন ২০২৫ মাইনর লিগ মৌসুমে। ব্যাট ও বল দুদিকেই তিনি গেম চেঞ্জার। তার অভিজ্ঞতা, দক্ষতা ও তারকাখ্যাতি ফায়ার লাইনআপে নতুন মাত্রা যোগ করবে।’

মাইনর লিগ ক্রিকেটকে বড় মাপের মেজর লিগ ক্রিকেটের জন্য প্রস্তুতিমূলক প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। এ লিগে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেলে থাকেন। বর্তমানে সাকিব খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে।

বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন তিনি গত বছরের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর তিনি আর জাতীয় দলে ফিরতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে তার খেলার কথা থাকলেও, তীব্র জনরোষে তিনি দেশে ফিরতে পারেননি। এরপর থেকে সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। বেশির ভাগ সময় তিনি যুক্তরাষ্ট্রেই থাকছেন, যেখানে তার পরিবার থাকে।

শেয়ার করুন