০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভায় নেতৃবৃন্দ
শেখ হাসিনার পতনে কঠোর আন্দোলনের আহ্বান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৪
শেখ হাসিনার পতনে কঠোর আন্দোলনের আহ্বান বক্তব্য রাখছেন জাহাঙ্গীর এম আলম


যুক্তরাষ্ট্র শ্রমিক দলের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বাধীনতা দিবস পালন করা হয়। গত ৩ এপ্রিল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মামাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ আনোয়ারুল ইসলাম শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিল্টন ভুইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা আব্দুস সবুর, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান সাইদ, বিএনপি নেতা ফারুক হোসেন মজুমদার, এমসিটিভি চেয়ারম্যান কাজী শামসুল হক।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন দাবি করেন এবং অনতিবিলম্বে সব দলের অংশগ্রহণে নির্বাচন দাবি করেন। তারা বলেন, শেখ হাসিনা যদি সুষ্ঠু নির্বাচন না দেন, তাহলে প্রবাস থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। তারা আরো বলেন, এই সরকারের আমলে দেশ এবং গণতন্ত্র নিরাপদ নয়। তাই কঠোর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সেই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। সেই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব ষড়যন্ত্রমূলক মামলা এবং ফরমায়েশি সাজা প্রত্যাহারের দাবি জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোফাজ্জল ভুইয়া, আবুল কালাম, মোহাম্মদ হান্নান শিকদার, মোহাম্মদ ওয়াহেদ আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, মিজানুর রহমান, খোরশেদ মেম্বার প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করে মোহাম্মদ মোস্তাক আহাম্মদ।

শেয়ার করুন