০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৪৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


আঁড়িপাতা ব্যক্তির সাংবিধানিক অধিকারের লংঘন-বজলুর রশীদ ফিরোজ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-০১-২০২৩
আঁড়িপাতা ব্যক্তির সাংবিধানিক অধিকারের লংঘন-বজলুর রশীদ ফিরোজ


বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১৪ জানুয়ারি এক বিবৃতিতে মোবাইল, কম্পিউটার, ইন্টারনেটে ‘আইন সম্মতভাবে আঁড়িপাতার ব্যবস্থা চালু’র ঘোষণাকে নাকরিকের সাংবিধানিক অধিকারের লংঘন এবং সাইবার অপরাধের সামিল উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জোর পূর্বক পুনরায় ক্ষমতা দখল করতে বিরোধী মত ও আন্দোলন দমন করতেই সরকার এহেন সংবিধান বিরোধী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।

বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, কোন গণতান্ত্রিক ও সভ্য দেশে ব্যক্তির গোপনীয়তা লংঘনকে আইনী রূপ দেয়া অনুমোদন করতে পারে না।

বিবৃতিতে তিনি বলেন, বিপুল অর্থব্যয় করে সরকার ইসরাইল থেকে স্পাইওয়ার কিনে বহু আগে থেকেই নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লংঘন করে আইন বহির্ভূতভাবে আঁড়ি পেতে আসছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি বিশেষ করে বিরোধী রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করার মধ্য দিয়ে যার প্রমান ইতিপূর্বে দেশবাসী পেয়েছে। এখন সেই বেআইনী কাজকে আইনীরূপ দিতে যাচ্ছে মাত্র।

বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, সরকারের বিভিন্ন গণবিরোধী পদক্ষেপ, দুর্নীতির সমালোচনা বিরোধী দল করবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান গণবিচ্ছিন্ন আওয়ামী ফ্যাসিবাদী সরকার সরকারের সমালোচনাকে রাষ্ট্রের সমালোচনা তথা রাষ্ট্ররদ্রোহীতা বলে বিরোধী মত দমন করতেই আঁড়িপাতার মতো সংবিধান বিরোধী পদক্ষেপ গ্রহণ করতে উদ্যত হয়েছে।

বিবৃতিতে তিনি বাক-ব্যক্তির স্বাধীনতা হরণের অপচেষ্টা আঁড়িপাতা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি দাবি জানান। একই সাথে সরকারের এহেন গণবিরোধী তৎপরতার বিরুদ্ধে সকল বাম-প্রগতিশীল দল-ব্যক্তিকে সোচ্চার হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।



শেয়ার করুন