০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৯:১৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা


রাশমিকা মানদানা ও বিজয় দেবেরাকোন্ডা বিয়ে করতে যাচ্ছেন
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২৫
রাশমিকা মানদানা ও বিজয় দেবেরাকোন্ডা বিয়ে করতে যাচ্ছেন


দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত জুটি রাশমিকা মানদানা ও বিজয় দেবেরাকোন্ডা অবশেষে তাঁদের বহু বছরের প্রেমের সম্পর্কে নতুন মাত্রা দিলেন। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই দুই তারকা আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘনিষ্ঠ পারিবারিক সদস্য এবং কিছু কাছের বন্ধুর উপস্থিতিতে গতকাল শুক্রবার (৩ অক্টোবর) একটি পারিবারিক অনুষ্ঠানে এই বাগদান সম্পন্ন হয়। যদিও অভিনেতা-অভিনেত্রী উভয়েই এখনো পর্যন্ত তাঁদের বাগদান বা বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

জানা গেছে, এই আলোচিত জুটি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন।

তাঁদের সম্পর্কের মাইলফলক নিয়ে ভক্তদের মধ্যে এমনিতেই উত্তেজনা তুঙ্গে ছিল। এর মধ্যে সম্প্রতি রাশমিকা মানদানার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এই জল্পনাকে আরও বাড়িয়ে দেয়। দশেরার দিন ঐতিহ্যবাহী পোশাকে কপালে তিলক পরে একটি ছবি শেয়ার করেন রাশমিকা।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ দশেরা আমার প্রিয়জন...এই বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ “তাম্মা” ট্রেলার এবং আমাদের গানের প্রতি আপনারা যে ভালোবাসা দেখাচ্ছেন...আপনাদের বার্তা, আপনাদের উত্তেজনা, আপনাদের ধারাবাহিক সমর্থন আমার প্রতিটি মুহূর্তকে আরও বড় এবং আনন্দময় করে তোলে। সিনেমার প্রচারের সময় খুব শিগগিরই আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

অভিনেত্রীর এই পোস্টে তাঁর ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ কিছু ঘটার ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনুরাগীরা।

রাশমিকা মানদানাকে সামনে পরিচালক আদিত্য সারপোতদারের ভৌতিক-কমেডি ছবি ‘তাম্মা’-তে দেখা যাবে। তাঁর বিপরীতে রয়েছেন আয়ুষ্মান খুরানা। এই ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়ালসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি আগামী ২১ অক্টোবর মুক্তির অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে, বিজয় দেবেরাকোন্ডাকে সর্বশেষ দেখা গিয়েছিল গৌতম তিন্নানুরির তেলেগু স্পাই অ্যাকশন-থ্রিলার ‘কিংডম’ (২০২৫) ছবিতে।

শেয়ার করুন