০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৭:৩৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


আদালতে হার্ভার্ডের মুখোমুখি হচ্ছে ট্রাম্প প্রশাসন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২৫
আদালতে হার্ভার্ডের মুখোমুখি হচ্ছে ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়


এবার আদালতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বাতিলকৃত তহবিল পুনরুদ্ধারে বিশ্ববিদ্যালয়টির স্থানীয় সময় সোমবার ফেডারেল বিচারকের কাছে এ বিষয়ে আবেদন জানানোর কথা। তারা দাবি করেছে, তহবিল পুনরুদ্ধার না করা হলে গবেষণা-বিষয়ক কয়েকশ প্রজেক্ট হুমকির মুখে পড়বে। এর মধ্যে ক্যানসার, সংক্রামক ও পারকিনসন রোগের চিকিৎসাবিষয়ক কয়েকশ প্রজেক্ট অন্যতম। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, তহবিল বাতিলের পর থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ প্রতিরোধে ব্যর্থতার অভিযোগ করেছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের প্রস্তাব খুবই সহজ। বিশ্ববিদ্যালয়ে ইহুদিবিদ্বেষের কোনো জায়গা হবে না। আরো বলেছেন, আইন ভঙ্গ করা যাবে না এবং সাধারণ শিক্ষার্থীর নাগরিক স্বাধীনতা রক্ষা করতে হবে। ইহুদিবিদ্বেষ প্রতিরোধে ব্যর্থ হওয়ায় প্রথমে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা-বিষয়ক অনুদান বাতিল করেন ট্রাম্প। এরপর আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে যাতে যোগদান না করতে পারেন সেই পদক্ষেপ নেন তিনি। হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালান গার্বার গত সপ্তাহে বলেছেন, জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের নেওয়া পদক্ষেপের কারণে হার্ভার্ডের বার্ষিক ১ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে। যার ফলে কর্মী ছাঁটাই ও নতুন কর্মী নিয়োগ স্থগিত করতে বাধ্য হবে বিশ্ববিদ্যালয়টি।

হার্ভার্ড প্রেসিডেন্ট বলেন, বিশ্ববিদ্যালয়টি কাকে নিয়োগ দিয়েছে এবং এখানকার শিক্ষার্থী কারা সেই বিষয়ে হস্তক্ষেপ করে মাত্রাতিরিক্ত কর্তৃত্ব দেখিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে এপ্রিলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ে সংস্কার চেয়ে একটি চিঠি দেয় ট্রাম্প প্রশাসন। তবে ওই প্রস্তাব প্রত্যাখান করে হার্ভার্ড।

শেয়ার করুন