০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৪৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


জাপান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৪-২০২৩
জাপান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ এক সফরে ঢাকা ত্যাগ করেছেন। এ সফরে তিনি তিন দেশ সফর করবেন। এতে তিনি প্রথমই যাবেন জাপান। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৭টা ৫৬ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছে।

এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের কূটনীতিকরা, তিন বাহিনীর প্রধান, আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জাপানের স্থানীয় সময় বিকাল ৫টায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে জাপান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হবে। সব আনুষ্ঠানিকতা শেষে সফরকালীন আবাসস্থলে যাবেন তিনি।


শেয়ার করুন