০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:৫৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ১৯-০১-২০২৫
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর


প্রায় তিনঘণ্টা বিলম্বের পর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের মধ্য দিয়ে প্রায় ১৫ মাসের যুদ্ধে সাময়িক বিরতি নিশ্চিত হলো। রবিবারের (১৯ জানুয়ারি) এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা কিছুটা কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চুক্তি কার্যকর হওয়ার আধা ঘণ্টা আগে থেকে নতুন কোনও হামলার খবর পাওয়া যায়নি বলে স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, আন্তর্জাতিক সময় ভোর সাড়ে ছটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তখন বরং ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হন। প্রায় তিন ঘণ্টা পর আন্তর্জাতিক সময় সোয়া নয়টায় অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়।

শেয়ার করুন