০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৫:০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


ডিটেকটিভ দিদারের নামে রাস্তার নামকরণের সিদ্ধান্ত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৩-২০২৬
ডিটেকটিভ দিদারের নামে রাস্তার নামকরণের সিদ্ধান্ত ডিটেকটিভ দিদারুল ইসলাম


নিউ ইয়র্ক সিটির কম্যুনিটি বোর্ড-৯-এর এক গুরুত্বপূর্ণ সভা গত ১৯ মার্চ অনুষ্ঠিত হয়। বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের ১৮ জুলাই ম্যানহাটানে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে তৎকালীন পুলিশ অফিসার দিদারুল ইসলাম নিহত হন। এ হত্যাকাণ্ডের নিন্দা জানায় যুক্তরাষ্ট্রের জনগণ। সেই সঙ্গে হোয়াইট হাউসের পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। তারাই ধারাবাহিকতায় গত ১৯ মার্চ সাধারণ সভায় বোর্ড চেয়ারম্যান এন মজুমদারের প্রস্তাবে সর্বসম্মতভাবে ১৭২ স্ট্রিট এবং কিস ডিটেকটিভ দিদারুল ইসলামের নামে নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও অপযাপ্ত উপস্থিতির কারণে একজন বোর্ড মেম্বারকে অব্যাহতি দেওয়া হয়। ডিস্ট্রিক্ট-৯-এ আরো একটি সুপারমার্কেট অন্তর্ভুক্তির প্রস্তাব গৃহীত হয় এবং বোর্ডের নতুন ট্রেজারার হিসেবে নির্বাচিত করা হয় ন্যালি সান্তিয়াগোকে।

শেয়ার করুন