০৩ জুন ২০২৬, বুধবার, ৬:৪১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


যাদের অনুকূলে বিএনপির গ্রিন সিগন্যাল
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
যাদের অনুকূলে বিএনপির গ্রিন সিগন্যাল


বিএনপি আগেই ঘোষণা করে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে যে দল আন্দোলন করবে, তাদের নিয়ে পরবর্তীতে ঐক্য গড়ে সরকার পরিচালনা করবে যদি ক্ষমতায় যেতে পারে। সে ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কুপোকাত আওয়ামী লীগ। বিএনপিকে শেষ লড়াইয়ে রক্ত ঝরাতে হয়নি। এখন নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে ক্ষমতায় যাওয়ার। আওয়ামী লীগ মাঠে নেই। সম্ভবত আগামী নির্বাচনেও তারা অযোগ্য থাকতে পারে। এমন প্রেক্ষাপটে বিএনপি নিজেদের গুছিয়ে নিচ্ছে। তবে ভুলে যায়নি রাজপথের সেই সহযোদ্ধাদের। ইতিমধ্যে কেন্দ্রীয়ভাবে ছয় জনকে বিএনপি গ্রিন সিগন্যাল দিয়েছে এবং ওইসব এলাকার বিএনপিকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ভিন্ন দলের এসব নেতাকে পর্যাপ্ত সহায়তা করে বিজয়ী করা যায়। 

চিঠি পাওয়া নেতাদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের আসন লক্ষ্মীপুর-৪, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বগুড়া-২, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা-১২, গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর, পটুয়াখালী-৩ ও রাশেদ খানের ঝিনাইদহ-২ এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার আসন কিশোরগঞ্জ-৫।

এমন চিঠির বাইরে ১২ দলীয় জোট নেতা ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে মৌখিকভাবে লক্ষ্মীপুর-১ আসনে কাজ করতে বলা হয়েছে বলে জানা গেছে। 

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক কয়েকটি দলের নেতারা জানান, এসব চিঠির মাধ্যমে তারা যাতে প্রতিবন্ধকতা ছাড়াই কাজ করতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে নিজ নিজ এলাকায় জনসংযোগের মতো কর্মসূচি, কর্মিসভা, সাংগঠনিক সভা যাতে নির্বিঘ্নে করতে পারেন, তা নিশ্চিত করতে বিএনপির স্থানীয় নেতাদের চিঠি দেওয়া হয়েছে। 

শেয়ার করুন