০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৬:২৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


ডামি নির্বাচন বর্জনে যুক্তরাষ্ট্র বিএনপির লিফলেট বিতরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৪
ডামি নির্বাচন বর্জনে যুক্তরাষ্ট্র বিএনপির লিফলেট বিতরণ লিফলেট বিতরণে বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভুইয়া


ডামি নির্বাচন বর্জন ও অবৈধ সরকারকে অসহোযোগের সমর্থনে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশীদের মাঝে লিফলেট বিতরণ ও জ্যাকসন হাইটসের মামাস পার্টি হলে সমাবেশ করেছে।

অনুষ্ঠানের প্রথম পর্বে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে গত ১ জানুয়ারি সোমরার রাত ৮ টায় এক র‌্যালির মাধ্যামে সকল নেতাকর্মীর উপস্থিতিতে লিফলেট বিতরণ করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির নিবাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন এবং পরিচালনা করেন বিএনপির সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে নির্বাচন বর্জনের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। পরে জ্যাকসন হাইটসের বিভিন্ন এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান ও প্রবাসীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণের পর যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ বাংলাদেশ প্লাজার মামাস পার্টি হলে সমাবেশে যোগ দেন। এতেও প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিল্টন ভূইয়। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন, আবদুস সবুর, কাজী আজম, গিয়াস উদ্দিন, ফারুক চৌধুরী, ফিরোজ আহম্মেদ, সালেহ আহম্মেদ চৌধুরী, সাইদুল হক, সাঈদ এম রেজা, বাসেত রহমান, মোঃ সুরূজ্জামান, মোশারফ হোসেন সবুজ, শফিক রহমান দুলাল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীবন শফিক, রফিকুল মাওলা, মোস্তাক আহম্মেদ, ফারুক হোসেন মজুমদার, এম এ বাতিন, নুর আলম, মাহফুজুল মাওলা নান্নু, মোঃ আবু তাহের, আবুল কালাম, আব্দুর রহিম, ফজলুল হক, আমিনুল ইসলাম, কাওছার আহম্মেদ, মাজহারুল ইসলাম জনি, আল মামুন সবুজ, বাবুল দেওয়ান, ফিরোজ হায়দার, মাহবুব আলম, মোঃ মিজানুর রহমান, লোকমান হোসেনসহ অনেকে।

অনুষ্ঠান শেষে উপস্থিত হন বিএনপির নির্র্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, এবাদ চৌধুরী, বেলাল চৌধুরী, লোকমান হোসেন ভূইয়া।

শেয়ার করুন