০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০১:৪২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


চকরিয়া উপজেলায় অস্ত্র উদ্ধার অভিযানে সেনা কর্মকর্তা নিহত
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৪
চকরিয়া উপজেলায় অস্ত্র উদ্ধার অভিযানে সেনা কর্মকর্তা নিহত


কক্সবাজারের চকরিয়া উপজেলায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৩টায় ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হন এই সেনা কর্মকর্তা। পরে তাকে কক্সবাজারে হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার ভোরে রামু এলাকায় পৌঁছালে তিনি মারা যান বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া। ঢাকার একটি অণলাইন নিউজ মিডিয়া এ খবর দিয়েছে।

নিহত তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন।

ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, “সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত সাড়ে ৩টায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। “একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে তাকে কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা যান।”

ওসি মনজুর কাদের ভূঁইয়া আরও বলেন, সেনাবাহিনীর এ অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করা হয়।

নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন