০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১১:০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


শ্রাবন সহ আটক ৭ , ১০০ ককটেল উদ্ধার
মধ্যরাতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৪
মধ্যরাতে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযান বিএনপি অফিসে অভিযানের তথ্যাদি জানাচ্ছে ডিবি প্রধান/ছবি সংগৃহীত


কোটা সংস্কার আন্দোলনের টালমাটাল দিন মঙ্গলবার দিন পেরিয়ে মধ্যরাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার প্রায় একটার কাছাকাছি সময়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে আটক করেছে ডিবি পুলিশ। এছাড়াও এ সময় ডিবি পুলিশ দাবি করেছে, অভিযানের সময় বিএনপি কার্যালয় থেকে ককটেল, পেট্টোল, বাঁশের লাঠি ও অস্ত্র উদ্ধারের।

অভিযান শেষে ডিবিপ্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, অভিযানে ১০০টির বেশি ককটেল, ৫/৬ বোতল পেট্টোল, ৫০০টি বাঁশের লাঠি, সাতটি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, সুপ্রিমকোর্টের আদেশ অমান্য করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, রেলের স্লিপার খুলে ফেলছে, মেট্রোরেল বন্ধ করে দিচ্ছে।


গোয়েন্দা পুলিশ অবজারভেশনে জানতে পেরেছে যে, কেউ কেউ আন্দোলনকারীদের লাঠি দিয়ে, এমনকি অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান।


 



 




শেয়ার করুন