২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০৩:১৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে দগ্ধ নোয়াখালীর সোহাগের মৃত্যু ব্রঙ্কসে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ ফিলাডেলফিয়ার মসজিদে অগ্নিবোমা হামলা : গ্রেফতার ভিনসেন্ট ল্যাং নেতানিয়াহুকে গ্রেফতারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখছেন মেয়র ইতিহাসের দ্বারপ্রান্তে আবদুল এল-সায়েদ নিউইয়র্কে ২.১ বিলিয়ন ডলারের অর্থনৈতিক কার্যক্রম সৃষ্টি, পর্যটন ও ব্যবসায় বড় সাফল্য টেক্সাসে মুসলিম শিক্ষাবিদের মামলা গ্রিনকার্ড আবেদনকারীদের জন্য ১ লাখ ডলারের বন্ড বিবেচনায় ট্রাম্প প্রশাসন অভিবাসন অভিযানে ব্যাপক নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ এসিএলইউর প্রতিবেদনে গ্রিনকার্ড মূল্যায়নে মেডিকেইড, ফুড স্ট্যাম্প ও আবাসন সহায়তা বিবেচনায় নেবে ট্রাম্প প্রশাসন


জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্টের উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৭-২০২৬
জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্টের উদ্বোধন জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠান


বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের নতুন ঠিকানা ‘জল খাবার’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নিউইয়র্কের কুইন্সের ১৬৮-০১ জ্যামাইকা অ্যাভিনিউ-এ আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী তসলিম খান। তার সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালনায় যুক্ত হয়েছেন মনোরঞ্জন ঘোষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং এটিএন বাংলা ও এটিএন নিউজ ইউএসএ-এর সিইও ফখরুল আলম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিরা রেস্টুরেন্টটির উদ্বোধন করেন এবং এর সফলতা কামনা করেন। বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশি খাবারের স্বাদ ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ‘জল খাবার’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, ‘জল খাবার’-এ বাংলাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় নানা ধরনের খাবার পরিবেশন করা হবে। মেনুতে রয়েছে বিরিয়ানি, পোলাও, কাচ্চি, তেহারি, ইলিশ কারি, রুই কারি, পাঙ্গাস, লাউ-চিংড়িসহ বিভিন্ন মাছ ও সবজির পদ। এছাড়াও থাকছে নানা ধরনের মিষ্টি এবং অন্যান্য জনপ্রিয় বাংলাদেশি খাবার।

কর্তৃপক্ষ আরও জানায়, উন্নত মানের খাবার, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং আন্তরিক সেবার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশের স্বাদ পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছেও বাংলাদেশি খাবারের পরিচিতি বাড়াতে তারা কাজ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের জন্য রেস্টুরেন্টের বিভিন্ন সিগনেচার খাবার পরিবেশন করা হয়।

শেয়ার করুন