১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৬:৫৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


প্রেসিডেন্টের নতুন নীতিতে সীমান্তে গ্রেফতার ৪০ শতাংশ কমেছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৭-২০২৪
প্রেসিডেন্টের নতুন নীতিতে সীমান্তে গ্রেফতার ৪০ শতাংশ কমেছে সংবাদ সম্মেলনে বক্তৃতা রাখছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস


হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট গত ৩ জুলাই বুধবার জানিয়েছে প্রেসিডেন্ট বাইডেন কর্তৃক সীমান্তে আশ্রয় প্রক্রিয়া সীমিত করার পর গত তিন সপ্তাহের সীমান্ত পার হলে আমেরিকায় অবৈধ অভিবাসীদের প্রবেশ কমেছে এবং যার ফলে গ্রেফতারের সংখ্যাও কমেছে। গ্রেফতারের সংখ্যা কমেছে প্রায় ৪০ শতাংশ। গত বুধবার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট কর্তৃক ঘোষিত পরিসংখ্যানে দেখা যায়, দৈনিক গ্রেফতার ২ হাজার ৪০০-এর নিচে নেমে এসেছে। গত ৫ জুন প্রেসিডেন্ট বাইডেন নতুন নীতি ঘোষণা করেছিলেন। বর্তমানে মেক্সিকো সীমান্তে অবৈধদের পারাপারের সংখ্যা এখনো দেড় হাজার জনের ওপরে রয়েছে। 

গত সপ্তাহে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন তার মাসিক পরিসংখ্যান প্রকাশ করে। সে পরিসংখ্যানে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেনের আদেশ কার্যকর হওয়ার পর থেকে সীমান্তে গ্রেফতার ৪০ শতাংশ কমে গেছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস গত ৩ জুলাই বুধবার অ্যারিজোনা স্টেটের টাকসন সেক্টর পরিদর্শন করেছেন। গত বছরের বেশির ভাগ সময় ওই রুটটি অবৈধ পারাপারের জন্য ব্যস্ততম করিডোর ছিল। তিনি নতুন নীীতকে সফল বলে ঘোষণা করেন। তিনি আরো বলেন, যারা সীমান্ত অতিক্রম করার কথা বিবেচনা করছেন তাদের জন্য নতুন পদক্ষেপগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন গত ৪ জুন মঙ্গলবার দক্ষিণ সীমান্তে আশ্রয় সীমিত করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশ ঘোষণা করেন। এই আদেশের ফলে দৈনিক ২ হাজার ৫০০ অভিবাসী সীমান্ত দিয়ে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারবেন। গড়ে এর বেশি অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে ইউএস কাস্টম অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস মার্কিন-মেক্সিকো সীমান্তে আশ্রয়ের আবেদনগুলো আর গ্রহণ না করে তাদের ফিরিয়ে দেবে। সংখ্যাটি দেড় হাজারে নেমে গেলেই সীমান্তটি পুনরায় চালু করা হবে। নতুন নীতির মূল লক্ষ্য হলো যারা পূর্ব অনুমোদন ছাড়াই সীমান্ত অতিক্রম করবে, তাদের ফিরিয়ে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসকে। তারা তাদের বহিষ্কারও করতে পারেন। সীমান্তে আগত যে কেউ নিজ দেশে বসবাসে ভয় প্রকাশ করে বা আশ্রয় চাওয়ার অভিপ্রায় প্রকাশ করে তাকে একজন মার্কিন আশ্রয় কর্মকর্তা দ্বারা স্ক্রিন করা হয়। যদি তারা স্ক্রিনিং পাস করে, তাহলে তারা আশ্রয়ের চেয়ে মানবিক সুরক্ষার আরো সীমিত রূপ অনুসরণ করতে পারে, যার মধ্যে রয়েছে নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘের কনভেনশন।

শেয়ার করুন