০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি কর্মজীবীদের বেতনকাঠামো বাস্তবায়নের আগে টিআইবির শর্ত মানার আহ্বান রোগীর সুস্থতায় পরিবারের সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ বালিয়াড়ি ধবংস করলে প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষা দুর্বল হতে পারে ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র


সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২২
সিলেট সদর থানা অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ নবনির্বাচিত কমিটির সদস্যরা


সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ মে কুইন্সের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান ট্রাস্টি আব্দুর জব্বার খান (মুরাদ)। উপদেষ্টা হাজি এনামের পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য কল্লোল আহমদ, উপদেষ্টা এম.সি. কামাল, সাবেক সভাপতি শাহাবুদ্দীন আহমেদ, মামুন আহমেদ, ইয়ামিন চৌধুরী, মো. হোসেইন (রিজওয়ান), জয়ন্ত কুমার, শরিফুল খালিসদার, মামুন মাহমুদ, অপু সিং, সাহার আহমেদ, আবু হানিফ, শাখাওয়াত চৌধুরী আবেদ প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্বে উপদেষ্টা এম.সি. কামাল নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল মালেক খান (লায়েক), সহ-সভাপতি মুকুল হক, সাধারণ সম্পাদক আর.সি. টিটো এবং কোষাধ্যা আব্দুল হাফিজ আবদারকে শপথনামা পাঠ করান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিতি অতিথিবৃন্দ নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

শেয়ার করুন