০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৬:৩২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


রমজানে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি আনন্দিত
শেখ শফিকুর রহমান
  • আপডেট করা হয়েছে : ০৯-০৪-২০২৪
রমজানে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি আনন্দিত বক্তব্য রাখছেন কংগ্রেসওম্যান ওকাসিও কর্টেজ


নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন আমি অত্যন্ত আনন্দিত যে আজ রমজানের ইফতার উপলক্ষে আপনার সঙ্গে মিলিত হতে পেরেছি। আমি গাজায় যুদ্ধ বিরতির জন্য আমার পক্ষ থেকে সবকিছু করব। সেই জন্য রাষ্ট্রপতি জো বাইডেনের দৃষ্টি আকর্ষণের জোর চেষ্টা করতে সাধ্য মতো কাজ করব।

তিনি গত ৬ এপ্রিল শনিবার স্ট্রালিন বাংলাবাজারে পিও ১০৬ স্কুল প্রাঙ্গণে মুসলিমদের সম্মানে ইফতার পাটিতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

আরো বক্তব্য রাখেন ব্র্রঙ্কস ব্যরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নানদেজ, ডিস্ট্রিক্ট ৮৭ এসেম্বলীওম্যান কারনেজ রায়ান, প্রিসেন্ট ৪৩ ইন্সপ্রেক্টর ইয়ালি, বোর্ড ৯ প্রেসিডেন্ড মোহাম্মদ এন মজুমদার, ডিস্ট্রিক্ট ১৩ ডিলিগেট মঞ্জুর চৌধুরী জগলুল, এন ইসলাম মামুন, সামাদ মিয়া জাকারিয়া, আব্দুস শহীদ, খলিলুর রহমান, বিলাল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজক ছিলেন কংগ্রেস ওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, ব্রঙ্কস ব্যরো প্রেসিডেন্ট অফিস, সিনেটর নাথালিয়া ফার্নানদেজ।

অনুষ্ঠানে ব্রঙ্কসে বসবাসকারী বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলিম অধিবাসীরা অংশগ্রহণ করেন।

মোহাম্মদ এন মজুমদার জানান প্রথমবারের মতো ব্রঙ্কসে মুসলিম কমিউনিটির জন্য মূলধারার নেতৃবৃন্দরা এই ইফতার পাটির আয়োজন করে যা ব্রঙ্কসে বসবাসকারী মুসলমানদের জন্য একটি স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত হবে।

সবশেষে দোয়া মুনাজাতের পর উপস্থিত সবাই ইফতারে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন