০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:০০:০১ অপরাহ্ন
শিরোনাম :
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ টেক্সাসে স্কুল কারিকুলামে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ নিউইয়র্কে এক মাসে ২,১৯৭ অভিবাসী আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্রুত সাক্ষাৎ প্রত্যাশা করছেন ট্রাম্প


দ্বাদশ জাতীয় নির্বাচনে সারাদেশে ১১৫১ প্লাটুন বিজিবি টহল দেবে
আইনশৃংখলা রক্ষায় বাংলাদেশে বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২৩
আইনশৃংখলা রক্ষায় বাংলাদেশে বিজিবি মোতায়েন বিজিবি /ফাইল ছবি


দ্বাদশ জাতীয় নির্বাচনে আইনশৃংখলা রক্ষায় পূর্ব ঘোষনা মোতাবেক আজ শুক্রবার সারা দেশে বিজিপি মোতায়েন করা হয়েছে। শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তিশৃংখলা রক্ষায় সারাদেশে ১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ‘ইন এইড টু দ্যা সিভিল পাওয়ার’ এর আওতায় ২০২৩ সালের ২৯ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশের নির্বাচনী এলাকায় শান্তিশৃংখলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। একই সঙ্গে শান্তিশৃংখলা রক্ষার্থে সেনাবাহিনীও মাঠে নামার কথা ছিল আজ। কিন্তু সেটা পিছিয়ে ৩ জানুয়ারী থেকে নামবে সেনাবাহিনী বলে জানানো হয়েছে।
সশস্ত্র বাহিনীর চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সমগ্র বাংলাদেশের ৩০০টি নির্বাচনি এলাকায়


আগামী ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত (যাতায়াত সময়সীমা ব্যতীত) সশস্ত্র বাহিনী নিয়োজিত থাকবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪-এর দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীর নিয়োজিত দলগুলো ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনি বিধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিধান অনুযায়ী পরিচালিত হবে।

শেয়ার করুন