১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৯:১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


পেনসিলভানিয়ায় মুসলিমবিদ্বেষী অভিযোগে ইলিয়া গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৪
পেনসিলভানিয়ায় মুসলিমবিদ্বেষী অভিযোগে ইলিয়া গ্রেফতার ইলিয়া জাসলাভস্কি


পেনসিলভানিয়ার মন্টগোমারি কাউন্টিতে আপার মেরিয়ন টাউনশিপে গত ৩ জুলাই ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের আক্রমণ ও বিক্ষোভ শেষে ফেরার পথে একজন বিক্ষোভকারীকে হয়রানির ঘটনা ঘটেছে। মুসলিম-বিদ্বেষী গালাগালি ও চুরির অভিযোগে ইলিয়া জাসলাভস্কিকে গত ১২ জুলাই শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি, হয়রানি, জাতিগত ভয় দেখানো ও হেইট ক্রাইমের অভিযোগ আনা হয়েছে। গত ৩ জুলাই ৫৬-বছর বয়সী মহিলা আপার মেরিয়ন টাউনশিপের ডিকালব পাইক এবং হেন্ডারসন রোডের কোণে ফিলিস্তিনে ন্যায়বিচারের জন্য প্রতিবাদে যোগদান করছিলেন। গণহত্যাবিরোধী প্রতিবাদ করতে সংবিধানের প্রথম সংশোধনী অধিকার প্রয়োগ করার সময় তিনি লাঞ্ছিত এবং আহত হন। ঘটনাস্থল থেকে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

বিক্ষোভ শেষে ফেরার পথে আঁততায়ীরা তাদের গাড়ি থেকে নেমে তার কাছে আসার সঙ্গে সঙ্গে গালাগাল শুরু। একজন আঁততায়ী কাঁচি দিয়ে এবং অন্যজন ইসরায়েলি পতাকা নেড়েছিল। 

কেয়ার ফিলাডেলফিয়া গণহত্যা বিরোধী প্রতিবাদকারীকে লক্ষ্য করে হামলার জন্য গ্রেফতার, ঘৃণামূলক অপরাধের অভিযোগকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে কেয়ার ফিলাডেলফিয়ার আইনি পরিচালক অ্যাডাম আলা আত্তিয়া বলেছেন, আমরা এ মামলায় গ্রেফতার এবং ঘৃণামূলক অপরাধের অভিযোগকে স্বাগত জানাই এবং আশা করি এটি এই বার্তা পাঠাবে যে তাদের বাক্্স্বাধীনতার অধিকার প্রয়োগকারীদের ভয় দেখানো উচিত নয়।

শেয়ার করুন