০২ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:৫০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


শ্রম বাজারের অবস্থা পর্যবেক্ষনে ঢাকায় আসছে আজ ইইউ প্রতিনিধি দল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৩
শ্রম বাজারের অবস্থা পর্যবেক্ষনে ঢাকায় আসছে আজ ইইউ প্রতিনিধি দল


বাংলাদেশে শ্রম বাজারের টালমাটাল অবস্থার মধ্যেই দেশের শ্রম খাতের অগ্রগতি পর্যালোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল আজ রোববার পাঁচ দিনের সফরে ঢাকায় আসছে। ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।


পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি দেখবে ইইউ প্রতিনিধিদলটি। এছাড়াও দলটি সরকারের বিভিন্নস্তরের মন্ত্রী সচিবদের সঙ্গেও বৈঠক করবেন। এসময় মন্ত্রী ও সচিবদের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকগুলোর আলোচনায় গুরুত্ব পাবে শ্রম আইন সংশোধন পরবর্তী পরিস্থিতি, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, শ্রমিকের অধিকার এবং শিশুশ্রম ও শ্রমিকবিরোধী সহিংসতা নিরসনসহ শ্রম খাতের সার্বিক অগ্রগতি।
শ্রম অধিকার সুরক্ষা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতে আইনি ও প্রশাসনিক সংস্কারের ধারাবাহিকতায় ২০২১ এ বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে কর্মপরিকল্পনা (এনআইপি) গৃহীত হয়। তার অগ্রগতি দেখতেই মুলত তাদের এ বাংলাদেশ সফর বলে জানা গেছে।

শেয়ার করুন