১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৯:৩৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


মিরাজ ও শান্ত’র সেঞ্চুরী
আফগানদের বিধ্বস্ত করে আশা জিইয়ে রাখলো বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২৩
আফগানদের বিধ্বস্ত করে আশা জিইয়ে রাখলো বাংলাদেশ প্রশান্তির হাসিতে শান্ত ও মিরাজ। দু’জনই করেন সেঞ্চুরী/ছবি সংগৃহীত


স্বস্থির জয় তো বটেই, ম্যাচটা ছিল প্রেস্টিজিয়াসও। এমন এক ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে পরবর্তি রাউন্ডে ওঠার সম্ভাবনা জাগিয়ে রেখেছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে অনুষ্টিত এ ম্যাচে বাংলাদেশের দুই ব্যাটসম্যান সেঞ্চুরী করেন। একজন মেহেদি হাসান মিরাজ ও নাজমুল শান্ত।


এ দুইয়ের সেঞ্চুরীতে বাংলাদেশ প্রথম ব্যাটিং করে চ্যালেঞ্চিং ৩৩৪ রান করেছিল পাচ উইকেটে। মিরাজ ১১২ ও শান্ত করেছিলেন ১০৪ রান।
এরপর খেলতে নেমে আফগানরা মুলত বাংলাদেশের রানের চাকায় পিষ্ট হয়। স্বাভাবিক খেলাটাও খেলতে পারেনি বাংলাদেশের বোলারদের উজ্জীবিত পারফরমেন্সের সামনে।


তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের মারাত্বক বোলিংয়ের মুখে ৪৪.৩ ওভারে গুটিয়ে যায় তাদের ইনিংস ২৪৫ রানে। তাসকিন ৪ ও শরিফুল নেন তিন উইকেট। মিরাজ ম্যান অব দ্যা ম্যাচের জন্য নির্বাচিত হন।

শেয়ার করুন