০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৭:৪৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


মির্জা আব্বাস ও আলালকে গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২৩
মির্জা আব্বাস ও আলালকে গ্রেফতার


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে শহীদবাগ মসজিদের গলির বাসা থেকে মির্জা আব্বাস ও কাঁঠালবাগান এলাকা থেকে আলালকে গ্রেফতার করা হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হওয়া একাধিক মামলায় আসামি করা হয়েছে বিএনপির এই দুই নেতাকে।

গত শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে মির্জা আব্বাসের শাজাহানপুরের বাসায় যায় ডিবি। পরদিন রোববার দুপুরে ফের ডিবির সদস্যরা তার বাসা ঘেরাও করে রাখেন। তবে মির্জা আব্বাসকে বাসায় না পেয়ে ডিবি ফিরে যায়।  

দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের বাসায়ও তল্লাশি ও অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে ২৯ অক্টোবর সকাল ৯টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিবি তার বাসা থেকে নিয়ে যায়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে  রাতে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন