১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০১:০০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


১৯ জুন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২২
১৯ জুন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সম্মেলন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভায় বক্তব্য রাখছেন আব্দুন নূর বড়ভুইয়া


যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালন করেছে। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে স্বাধীনতা যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন সেই সব শহিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করে শাহজাহান সাজু। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক মোহাম্মদ এ বড় ভ‚ইয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শহীদুর রহমান, সংগঠনের উপদেষ্টা সৈয়দ শওকত আলী, সদস্য সচিব আসেফ বারী টুটুল, যুগ্ম আহ্বায়ক তোয়ায়েল, জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, এস এম ইকবাল, শাহজাহান সাজু, যুব সংহতির যুগ্ম সম্পাদক শক্তি দাস গুপ্ত, রুহেল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের স্মৃতিচারণ করে বলেন, দুর্নীতিমুক্ত, ন্যায়ের শাসন, ভোটাধিকারসহ সত্যিকারের স্বাধীনতার সুফল মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জি এম কাদের এমপির নেতৃত্বে জাতীয় পার্টির সরকার প্রতিষ্ঠা করতে হবে।

জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ এ বার ভুইয়া অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। এ ছাড়াও তিনি আগামী ১৯ জুন ২০২২ সালে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের ঘোষণা দেন। সেই সাথে ইফতার পার্টি করার জন্য যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান অনিককে আহ্বায়ক করে একটি উপকমিটি ঘোষণা করা হয়।


শেয়ার করুন