০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:৪৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ
জাতীয় ও আন্তর্জাতিক ষরযন্ত্র আছে কি-না খতিয়ে দেখার দাবি
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৬-০৬-২০২২
জাতীয় ও আন্তর্জাতিক ষরযন্ত্র আছে কি-না খতিয়ে দেখার দাবি হারুনুর রশীদ/ছবি সংগৃহীত


সিতাকুন্ডের ঘঠনার পেছনে কোনো জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি-না সেটা খতিয়ে দেখার দাবি  জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। এ জন্য নাম মাত্র কোনো কমিটি না করে একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে ঘটনা তদন্তেরও দাবী জানিয়েছেন। একই সঙ্গে ডিপো মালিককে কেন এখনও আটক করা হয়নি সে প্রশ্নটাও তোলেন তিনি। রবিবার জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেছেন তিনি। 

হারুনুর রশীদ বলেন,‘ আমি মনে করি যেহেতু বন্দরগুলো আজকে বিভিন্ন দেশ ব্যবহার করার সুযোগ পাচ্ছে, এর পেছনে ষড়যন্ত্র আছে কি না সেটা খতিয়ে দেখার দাবী জানাই। এখানে সেনাবাহিনী সহ যারা বিশেষাজ্ঞ, তাদের সমন্বয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি নিয়ে তদন্ত দল হওয়া উচিৎ। 

তিনি  আরো বলেন, ডিপোতে এ ধরনের ঘটনা আর ঘটেনি। এটি একটি বেসরকারী ডিপো। এ ডিপোতে হাজার হাজার কনটেইনার সংরক্ষিত ছিল। যারা ব্যবস্থাপনার দ্বায়িত্বে,ডিপোর মালিককে এখনও গ্রেপ্তার করা হয়নি। যারা এটার পরিচালনার দ্বায়িত্বে তাদেরকে আইনের আওতায় আনা হয়নি।  

একই সঙ্গে এ সংসদ সদস্য অভিযোগ করে বলেন, ডিপোতে যে দাহ্য পদার্থের কনটেইনার ছিল, সেগুলো  সম্পর্কে আগ থেকে তাদের অবহিতকরনের উচিৎ ছিল। সাধারন কনটেইনারের মধ্যে দাহ্য পদার্থের কনটেইনার ঢুকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ফলে এখন যে ভয়াবহ পরিস্থিতির অবতারনা ঘটলো এর দায় দ্বায়িত্ব তাহলে কে নেমে। যারা ক্ষতিগ্রস্থ তাদের অর্থ সহায়তাই বা কে দেবে? 


শেয়ার করুন