০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১০:০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ঢাকা সফরে যাচ্ছেন মার্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-১০-২০২৩
ঢাকা সফরে যাচ্ছেন মার্কিন উপ-সহকারী মন্ত্রী আফরিন আফরিন আক্তার


আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তার। আগামী ১৫ থেকে ১৮ অক্টোবর ঢাকা সফর করতে পারেন বলে জানা গেছে। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে পারেন। মার্কিন উপ-সহকারী মন্ত্রীর আসন্ন সফরে দুই দেশের মধ্যে আলোচনায় নির্বাচন, ইন্দো-প্যাসিফিক কৌশল, অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যু বিশেষ গুরুত্ব পেতে পারে। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদবিতে থাকা আফরিন আক্তার যুক্তরাষ্ট্রের নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান এবং মালদ্বীপ সম্পর্কিত ইস্যুগুলোর দেখাশুনা করেন। এছাড়া নিরাপত্তা ও ট্রান্সন্যাশনাল অ্যাফেয়ার্সও তার অধীনে পড়ে। তিনি এর আগে মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেনের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন। চলতি বছরের মে মাসে তিনি ঢাকা সফর করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, আলোচনায় নির্বাচন ইস্যুও উঠে আসতে পারে।

শেয়ার করুন