০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০৮-২০২৩
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা হামলায় আহত নুরুকে রিক্সাযোগে নিয়ে যাওয়া হচ্ছে /ছবি সংগৃহীত


গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরু (ভিপি নুরু) এর উপর হামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।


ছাত্র অধিকার পরিষদের একটি পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে মিছিলে এই হামলার ঘটনা ঘটে। বুধবার বিকালে শাহবাগ মোড় থেকে একটি মিছিল নিয়ে টিএসসি’র দিকে যাচ্ছিল ছাত্র ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। টিএসসি মোড়ে আগে থেকেই অবস্থানে ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্র অধিকারের মিছিলটি টিএসসি মোড়ে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিয়ে গতিরোধ করে নুরের ওপর হামলা চালান।


এসময় তাকে বেরধক কিল ঘুষি এবং লাথি মারতে দেখা যায় বলে প্রত্যক্তদর্শীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছে। এক পর্যায়ে ছাত্র অধিকারের নেতাকর্মীরা বাংলা একাডেমির সামনের সড়ক দিয়ে ওই এলাকা ত্যাগ করেন।

পরে নুরুকে রিক্সাযোগে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় অন্তত কুড়িজনের মত আহত হয়েছে। যার মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা, মানুষের জানমালের ক্ষতি ও হয়রানি এবং মাদ্রাসাছাত্র রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ক্যাম্পাসে গিয়েছিলেন নুরুল হক। বিকেল চারটায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি হওয়ার কথা ছিল।

শেয়ার করুন